নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মন্তব্য প্রতিবেদন   ১৩৬ ফুট লম্বা পূজার প্যান্ডেল, নাম উঠলো গিনেস বুকে
১৩৬ ফুট লম্বা পূজার প্যান্ডেল, নাম উঠলো গিনেস বুকে
  মন্তব্য প্রতিবেদন || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৫ অক্টোবর, ২০২২

ভারতের উত্তরপ্রদেশে ১৩৬ ফুট লম্বা একটি পূজা প্যান্ডেল সবার নজর কেড়েছে। উত্তর প্রদেশের লাখনৌর জানকিপুরমে অবস্থিত দুর্গাপূজা প্যান্ডেলটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে সবচেয়ে লম্বা হিসেবে রেকর্ড হতে চলেছে বলে জানিয়েছেন আয়োজকরা।পূজ কমিটির সাধারণ সম্পাদক রাকেশ পাণ্ডে বলেন, ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের টিম গোটা প্যান্ডেলটি পর্যালোচনা করে জানিয়েছে যে, এটি উচ্চতম দুর্গাপূজা প্যান্ডেল হিসেবে গিনেস বুকে নাম তালিকাভুক্ত করা হয়েছে। চার-পাঁচদিনের মধ্যেই মিলে যাবে সার্টিফিকেট।’
বুধবার (৫ অক্টোবর) ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়, পূজা প্যান্ডেলটি লম্বায় ১৩৬ ফুট। প্যান্ডেলটি বৃন্দাবনের নির্মাণাধীন চন্দ্রোদয় মন্দিরের একটি প্রতিরূপ, যা ৭০০ ফুটের বেশি উঁচু এবং ৫ লাখ ৪০ হাজার বর্গফুট এলাকাজুড়ে বিস্তৃত। আয়োজকরা জানান, বিশ্বের সবচেয়ে উঁচু এবং বড় প্যান্ডেল হিসাবে এটি নির্মিত হয়েছে।
পূজা কমিটির সাধারণ সম্পাদক রাকেশ পাণ্ডে বলেন, এই বিরাট প্যান্ডেল তৈরি করতে কলকাতা ও আসাম থেকে ৫২ জন শিল্পী এসেছিলেন। এটি তৈরি করতে সময় লেগেছে একমাস।তিনি বলেন, এই দুর্গাপূজা প্যান্ডেল তৈরি করতে খরচ হয়েছে ৩২ লাখ টাকা। প্যান্ডেলটি দেখতে প্রতিদিন প্রায় ৭০ হাজার মানুষের সমাগম হচ্ছে ৷রাকেশ পাণ্ডে জানান, প্যান্ডেলের সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। রয়েছে অগ্নি নির্বাপনের যথাযথ ব্যবস্থাও৷ গোটা প্যান্ডেলের পাহারায় রয়েছেন কমিটির প্রায় ৫৫ জন সদস্য। এছাড়াও রয়েছেন নিরাপত্তারক্ষীরা ৷

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...