নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   ফতুল্লায় মুক্তিযুদ্ধাকে শ্বাসরোধে হত্যার পর জমি বিক্রির ২০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট
ফতুল্লায় মুক্তিযুদ্ধাকে শ্বাসরোধে হত্যার পর জমি বিক্রির ২০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় ছেলেকে হাত,পা ও চোখ বেঁধে, মুক্তিযুদ্ধা আব্দুল হালিমকে শ্বাসরোধে হত্যার পর ঘর থেকে জমি বিক্রির ২০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ২টায় এনায়েতনগর ইউনিয়নের মাওলা বাজার এলাকায় এঘটনা ঘটে। মুক্তিযুদ্ধা আব্দুল হালিম মৃত.মহব্বত আলীর ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।নিহতের ছেলে হাফেজ মোঃ মাসুদ জানান, তার পরিবারের লোকজন শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। রাতে তার বাবা ও সে তাদের নিচ রুমে ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় হঠাৎ ৩ জন দুর্বৃত্ত তার হাত,পা ও চোখ বেঁধে মারধর করে। তবে তার বাবার রুমে কয়জন ছিলো তা জানা নেই। দুর্বৃত্তরা যাওয়ার সময় আলমিরা ভেঙ্গে ২০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তারা কিভাবে রুমে প্রবেশ করেছে তা তিনি বলতে পাছেন না। তবে এটি ডাকাতি বলে মনে বলে তার ধারণা। প্রত্যক্ষদর্শী ভাড়াটিয়া মাহেনূর বেগম জানান, রাতে প্রচুর শব্দ পেয়ে এগিয়ে গেলে গেটের দরজা খোলা ও নিচে পড়ে থাকা হাত,পা ও চোখ বাধা অবস্থায় মাসুদকে দেখতে পায় এবং রুমে ভেতর তার বাবার মরদেহ ও ঘরে থাকা আসবাবপত্র এলোমেলো। ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির জানান, ছেলের পরিবারের সাথে তিনি নিজ বাড়িতেই থাকেন। ঘটনার সময় বাড়িতে ছেলে ও আব্দুল হালিম ছাড়া কেউ ছিল না। তবে বাড়িতে থাকা সিসিটিভির হার্ড ডিক্সও খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গুরুত্ব সহকারে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...