নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   শীর্ষ খবর   বন্দর থানায় হত্যাকান্ড সহ অপরাধের ঘটনা বেড়েছে | ১মাসে ৪৩ মামলা
বন্দর থানায় হত্যাকান্ড সহ অপরাধের ঘটনা বেড়েছে | ১মাসে ৪৩ মামলা
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
সহিদুল ইসলাম শিপু – বন্দর প্রতিবেদকঃ  বন্দরে নতুন বছরের প্রথম মাসে উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক হত্যাকান্ডসহ ডাকাতি চুরি ও ছিনতাইয়ের ঘটনা আংশকা জনক ভাবে বৃদ্ধি পেয়েছে। এমনটাই জানিয়েছে বন্দরের সচেতন মহল। গত জানুয়ারী মাসে বন্দরে আইন শৃঙ্খলার অবনতি হলেও বিগত বৎসরের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।
বন্দরে মাদকের ভয়াবহতা মারত্মক আকার ধারন করছে। যদিও এ মাসে তুলনামূলক বেশি মাদক বিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। তবুও বিভিন্ন এলাকায় মাদকের অভয়ারন্যে আতংকে রয়েছে বন্দরবাসী।
থানার তথ্য সূত্রে জানা গেছে, গত জানুয়ারী মাসে বিভিন্ন অপরাধে বন্দর থানায় মামলা দায়ের হয়েছে মোট ৪৩টি। এর মধ্যে হত্যা মামলা ১টি, ডাকাতি ২টি, চুরি ৫টি, ধর্ষন ১টি, মাদক মামলা ২১টি, যৌতুক ২টিসহ  অন্যান্য মামলা হয়েছে আরো ১১টি। এ ছাড়াও এ মাসে বন্দরে জি আর মামলা মূলে ৪০ ও সি আর মামলা মূলে ৩০ জন এবং সাঁজাপ্রাপ্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ মোঃ আবু বকর ছিদ্দিক জানান, এ মাসে বন্দরে সার্বিক আইন শৃঙ্খলা ভালো ছিল। তবে বন্দরে বেশ কিছু এলাকায় মাদক ব্যবসা বেড়েছে। তবে মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছি। কোন ভাবেই মাদকদ্রব্য ব্যবসায়ী বা এতে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। সাংবাদিকরাও আমাদের অনেক সহয়তা করছেন। মাদক নিয়ন্ত্রনসহ সকল অন্যায়ের বিরুদ্ধে সামাজিক সহযোগিতা চাই। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...