নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   ৩২ বছর উদযাপনে ইংল্যান্ডের সাথে বঙ্গসাথী ক্লাবের ফুটবল ম্যাচের প্রস্তুতি সম্পূর্ন
৩২ বছর উদযাপনে ইংল্যান্ডের সাথে বঙ্গসাথী ক্লাবের ফুটবল ম্যাচের প্রস্তুতি সম্পূর্ন
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর উদযাপন উপলক্ষে ইংল্যান্ড সোনালী অতিত কভেন্ট্রি ইউকে দলের সাথে বঙ্গসাথী ক্লাবের ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশীপ ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারী দুপুর আড়াইটায় শহরের শেখ রাসেল নগর পার্ক ফুটবল মাঠে এ স্মরনীয় খেলা অনুষ্ঠিত হবে।  খেলায় পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও বঙ্গসাথী ক্লাবের প্রধান উপদেষ্টা ডা. সেলিনা হায়াৎ আইভী। উৎসবমুখর আনন্দঘন পরিবেশে একটি স্মরনীয় ম্যাচের আয়োজনে বঙ্গসাথী ক্লাব সকল রকম প্রস্তুতি গ্রহন করেছেন। ৪ ফেব্রুয়ারী শেখ রাসেল নগর পার্ক মাঠে দিনব্যাপী ম্যাচের সকল রকম প্রস্তুতি সম্পূর্নের কাজ করছে বঙ্গসাথী ক্লাবের সদস্যরা। এাসময় সরজমিনে মাঠের কাজ পরিদর্শন করেন বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জল ও সাধারন সম্পাদক গোলাম সারোয়ার শুভ সহ সংগঠনের কর্মকর্তারা।
এ খেলার বিষয়ে বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল জানিয়েছেন, বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর উদযাপন স্মরনীয় করে রাখতে ইংল্যান্ডের একটি ফুটবল দলের সাথে বঙ্গসাথী ক্লাব ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশীপ ফুটবল ম্যাচের আয়োজন করেছে। ম্যাচটি স্মরনীয় করে রাখতে সকল রকম প্রস্তুতি গ্রহন করা হয়েছে। এমন আয়োজনে বঙ্গসাথী ক্লাবের প্রতিটি সদস্য আনন্দিত। আশা করছি এ ধরনের আয়োজন নারায়ণগঞ্জের ক্রীড়া সম্প্রসারন ও উন্নয়ন সাধনে  ব্যাপক ভূমিকা রাখবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...