নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   ভাবীকে কোদাল দিয়ে কুপিয়ে জখম করলো দেবর ও জা
ভাবীকে কোদাল দিয়ে কুপিয়ে জখম করলো দেবর ও জা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক রাস্তা নিয়ে ঝগড়া করে দেবর ও জা মিলে কোদাল ও বটি দিয়ে উপর্যুপরি কুপিয়ে এবং পিটিয়ে জখম করেছে বড় ভাই ও ভাবীকে। ঘটনাটি ঘটেছে রোববার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের নগরজোয়ার গ্রামে। এ ঘটনায় আহত বড় ভাই
আলী হোসেন (৪৩) বাদী হয়ে ওই দিনই আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মূমুর্ষূ অবস্থায় ভাবী পারভীন (৩৮) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযোগের সূত্রে জানা যায় যে, ওই দিন সকাল সাড়ে ৯টার দিকে বড় ভাই আলী হোসেনের বাড়ীতে কাঠ মিস্ত্রিরা একটি ঘর নির্মাণের কাজ করছিল। এ সময় পারিবারিক চলাচলের রাস্তার জায়গা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই মনির একটি ধারালো কোদাল দিয়ে এবং তার স্ত্রী একটি ধারালো বটি দিয়ে ভাবী পারভীনকে এলোপাথারী ভাবে কুপিয়ে জখম করে। স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করলে ছোট ভাই মনির কোদালের ঘাড়া দিয়ে তাকেও পিটিয়ে জখম করে। পরে তাদেরকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর বিধায় পারভীনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বড় ভাই আলী হোসেনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...