নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   শীর্ষ খবর   সংবাদ প্রকাশের পর সাইনবোর্ড থেকে মুছে ফেলা হয়েছে RAB-10 এর নাম
সংবাদ প্রকাশের পর সাইনবোর্ড থেকে মুছে ফেলা হয়েছে RAB-10 এর নাম
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩

নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ  রূপগঞ্জে Rab পরিচয়ে জমি দখলের চেষ্টা শিরোনামে পত্রিকায় সংবাদ প্রকাশের পর রাতের আঁধারে সাইন বোর্ড থেকে Rab ১০ এর নাম মুছে ফেলা হয়েছে। এর আগে খরিদ সূত্রে মালিক মো: ওবায়দুল হক লিমন অফিসার Rab ১০ নামে জমিতে সাইনবোর্ড লাগিয়ে দেয়। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ হয় এবং বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে গত ২৪ ফেব্রুয়ারি রাতে Rab ১০ এর নাম মুছে ফেলা হয়। রূপগঞ্জ উপজেলার মুইরাব এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, মুইরাব এলাকার আ: মজিদ ভূইয়ার ছেলে সাইফুল ইসলাম পাড়াগাঁও মৌজার সোয়া আঠার শতাংশ জমি নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে খোলা বায়না সূত্রে জমিতে বাউন্ডারী নির্মান করে ভোগ দখল করে আসতেছে। পরে একই জমি খরিদ সূত্রে মালিক উল্লেখ করে ওবায়দুল হক লিমন অফিসার Rab -১০ নাম ব্যবহার করে সাইনবোর্ড টানিয়ে দেয়। পরে জমির কাগজপত্র যাচাই করে ওবায়দুল হক লিমনের নামে কোন দলিলপত্র পাওয়া যায়নি। এলাকাবাসি জানায় , ওবায়দুল হক লিমন Rab পরিচয়ে জমি দখল করতে চেয়েছিল।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...