নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   ইউপি সদস্যসহ ৫ জন আহত | গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন 
ইউপি সদস্যসহ ৫ জন আহত | গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৬ মার্চ, ২০২৩
রূপগঞ্জ প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ৫নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামসহ ৫ জনকে কুপিয়ে জখম করার প্রতিবাদে, আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে  মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।
রোববার (০৫ মার্চ) বিকাল ৫ টায় উপজেলার ভুলতা ইউনিয়নের পারাগাও ঈদগাহ মাঠ সংলগ্ন  এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম ভুইয়াসহ ৫ জন মানুষকে কুপিয়ে জখম করার পরও আসামীরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করছেনা। আমরা অবিলম্বে এই অপরাধীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। নচেৎ আমরা মুইরাবসহ আশপাশের এলাকাবাসী কঠোর আন্দোলনের প্রস্তুতি নিব।
মুইরাব এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, রাশেদ মিয়া, রুহুল আমীন, আবু সাঈদ, বকুল মিয়া আমান উল্লাহ, গিয়াস উদ্দিন, নাসির মাস্টার, এছহাক মিয়া, মাসুদ মিয়া, আল-আমীনসহ এলাকার সর্বস্তরের জনগণ।
উল্লেখ্য,  শুক্রবার (০৩ মার্চ) রাত সাড়ে ১০ টায় উপজেলার ভুলতা ইউনিয়নের মুইরাব এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ধারালো অস্ত্র নিয়ে এক সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামের অফিসে হামলা চালায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এসময় মহিলাসহ একই পরিবারের ৫ জন কুপিয়ে গুরুতর জখম করা হয়।
আহতরা হলেন, ভুলতা ইউনিয়ন সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম ভুইয়া, ও তার বড় ভাই মুকবুল হোসেন, বোন পারভীন বেগম, বোন পারভীন বেগমের ছেলে কালাম, প্রতিবেশি বাদল মিয়া।
এ ঘটনায় আহত ইউপি সদস্য সাইফুল ইসলাম ভুইয়ার ভাতিজা মুরাদ হোসেন ভুইয়া রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ের উপর থানার ওসি/ তদন্ত আতাউর রহমান বলেন, হামলার ঘটনায় সোহাগ নামের এজাহার নামীয় একজনকে গ্রেপ্তারসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...