নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   দুই পরিবারের সংঘর্ষের মাঝখানে পড়ে টেটাবিদ্ধ মেহমান
দুই পরিবারের সংঘর্ষের মাঝখানে পড়ে টেটাবিদ্ধ মেহমান
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
শাহাজাহান কবির – আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা বেষ্টিত দূর্গম কালাপাহাড়িয়ায় বেড়াতে এসে দুই পরিবারের সংঘর্ষের মাঝখানে পড়ে টেটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন মেহমান রিয়াজ (২৫) নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে ।
গুরুতর আহত অবস্থায় রিয়াজ আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
ঘটনার বিবরণে জানা যায় যে, ওই সময় একই এলাকার কদমীরচর গ্রামের ইসলামের পুত্র পার্শ্ববর্তী কালাপাহাড়িয়া গ্রামের সহিদের বাড়ীতে অন্যান্য মেহমানদের সাথে বিবাহ উত্তর দাওয়াত খেতে যান। ওই সময় গৃহকর্তা শহিদ এবং তার প্রতিবেশি আনারের মধ্যে জমি জমা সংক্রান্তে সংঘর্ষ বাধে। দুই পক্ষের সংঘর্ষের সময় আনারের লোকজন শহিদের লোকজনের উপর টেটা নিক্ষেপ করলে মেহমান রিয়াজ টেটা বিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে সঙ্গে সঙ্গে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার ঢাকায় রেফার করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে টেটা খুলে এনে তাকে পূনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
আড়াইহাজার থানার ওসি এমদাদুল ইসলাম তৈয়ব জানান, অভিযোগ পেলে মামলা রুজু করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...