নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   কলাম   স্বামীকে গলা কেটে হত্যা, আগের স্বামীসহ গ্রেপ্তার স্ত্রী
স্বামীকে গলা কেটে হত্যা, আগের স্বামীসহ গ্রেপ্তার স্ত্রী
  কলাম || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় মেজবাহ উদ্দিন সাব্বির (৩৯) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যার অভিযোগে তার দ্বিতীয় স্ত্রী ও স্ত্রীর আগের স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৪ অক্টোবর) তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে, সোমবার (৩ অক্টোবর) নিজ শয়নকক্ষে খুন হন ওই ব্যবসায়ী। কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম এসব তথ্য জানান।গ্রেপ্তারকৃতরা হলেন- সাব্বিরের দ্বিতীয় স্ত্রী সদর উপজেলার শামসুল ইসলামের মেয়ে রজনী খাতুন (২৫) এবং রজনী খাতুনের আগের স্বামী বাড়াদি উত্তরপাড়া গ্রামের মৃত হানু মালিথার ছেলে আতিউর রহমান ওরফে আতাই (৩০)।গ্রেপ্তারের পর তাদের দেখিয়ে দেওয়া স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। এদিকে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় মেজবাউদ্দিন সাব্বিরের বড় বোন রাবেয়া খাতুন বাদী হয়ে রজনী খাতুন ও আতিউর রহমান ওরফে আতাইকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন।বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম এক সংবাদ সম্মেলনে জানান, এজাহারনামীয় আসামি রজনী খাতুনের আগের স্বামী আতিউর রহামান ওরফে আতাইয়ের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি রজনী খাতুনকে বিয়ে করেন মেজবাহ উদ্দিন সাব্বির। তবে ইতোমধ্যে রজনী খাতুনের সঙ্গে তার আগের স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো হয়ে যায়। তাই সাব্বিরকে তাদের রাস্তা থেকে সরানোর জন্য তারা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটান।পুলিশ সুপার বলেন, ‘পূর্বপরিকল্পনা অনুযায়ী রজনী খাতুনের সঙ্গে যোগসাজশে আতিউর রহমান ওরফে আতাই সোমবার গভীর রাতে নিজ শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় মেজবাউদ্দিন সাব্বির ধারালো চাকু দিয়ে গলা কেটে হত্যা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আতাই পুলিশের কাছে সমগ্র হত্যাকাণ্ডে নিজে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আতিউর রহমান আতাইয়ের বিরুদ্ধে একাধিক থানায় হত্যা মামলাসহ অন্তত অর্ধডজন মামলা রয়েছে।’

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...