নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   শীর্ষ খবর   অভিযানে বিপুল পরিমান নকল স্যালইন, আয়ুর্বেদিক ওষুধ জব্দ | সাড়ে পাঁচ লাখ জড়িমানা 
অভিযানে বিপুল পরিমান নকল স্যালইন, আয়ুর্বেদিক ওষুধ জব্দ | সাড়ে পাঁচ লাখ জড়িমানা 
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৯ মার্চ, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, র‍্যাব ১১ ও ঔষধ প্রশাসনের টাস্ক ফোর্স অভিযানে বিপুল পরিমান নকল স্যালইন, আয়ুর্বেদিক ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়েছে। অভিযানে ২ টি নকল ঔষুধ কারখানা ও মূল্য তালিকা না রাখার কারণে দুইটি খেজুর দোকানীকে সাড়ে পাঁচ লাখ টাকা জড়িমানা করা হয়।
মঙ্গলবার ২৮ মার্চ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফারাশিদ বিন এনাম, র‍্যাব ১১ এবং ঔষধ প্রশাসনের দিনব্যাপী টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করা হয় ।
এ সময় মিজমিজি পাইনাদি এলাকায় নকল স্যালাইন উৎপাদনকারী গ্রীন কনজুমারস নামক কারখানায় অভিযান করা হয়। নিরাপদ খাদ্য আইনে নকল স্যালাইন উৎপাদনের অভিযোগে দুই লাক্ষ টাকা জরিমানা করা হয়।  সানারপাড় এলাকায় এনকো ল্যাবরেটরিজ নামক একটি আয়ুর্বেদিক ওষুধ কারখানায় অবৈধ ঔষধ উৎপাদনের অভিযোগে ঔষধ আইন ১৯৪০ অনুসারে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়।
এ সময় বিপুল পরিমাণ অবৈধ স্যালাইন এবং ঔষধ জব্দ করে বিনষ্ট করা হয়। কাঁচপুর এলাকায় মূল্য তালিকা না রাখার কারণে দুইটি খেজুরের দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে মোট পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...