নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   শীর্ষ খবর   পবিত্র রমজানে সঠিক ওজন ও মূল্য নির্ধারনে ফল আড়তে অভিযান | জড়িমানা
পবিত্র রমজানে সঠিক ওজন ও মূল্য নির্ধারনে ফল আড়তে অভিযান | জড়িমানা
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৯ মার্চ, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে ফলের আড়তে পণ্যের মূল্য তালিকা যথাযথ না থাকায় অভিযান চালিয়ে জড়িমানা করা হয়েছ। এসময় বিক্রেতাদের যথাযথ মূল্য তালিকা রাখা, ওজন পরিমাপক যন্ত্র এবং চালান পরীক্ষা করে নির্দেশনা দিয়ে সচেতন করা হয়।
মঙ্গলবার ২৮ মার্চ নারায়ণগঞ্জের চাষাড়াস্থ কালির বাজারের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নুশরাত আরা খানমের নেতৃত্বে এবং কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধি জনাব মো: সুমন খন্দকার ও জেলা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় চারার গোপস্থ ফলের আড়তে পণ্যের মূল্য তালিকা যথাযথ না থাকায় এবং কৃষি বিপণন অধিদপ্তরের লাইসেন্স না থাকায় একটি মামলায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও বিভিন্ন দোকানদার ও বিক্রেতাদের যথাযথ মূল্য তালিকা রাখার জন্য নির্দেশনা দেয়া হয়, ওজন পরিমাপক যন্ত্র এবং চালান পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ফল বিক্রি না করার জন্য সচেতন করা হয়। অভিযান পরিচালনাকালে  বাজার মালিক সমিতির সেক্রেটারি জনাব ফারুক উপস্থিত ছিলেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...