নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   শীর্ষ খবর   অপরাধ জগৎ চনপাড়া বস্তির নিয়ন্ত্রক ২৩  মামলার আসামী ইউপি সদস্য বজলুর মৃত্যু
অপরাধ জগৎ চনপাড়া বস্তির নিয়ন্ত্রক ২৩  মামলার আসামী ইউপি সদস্য বজলুর মৃত্যু
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১ এপ্রিল, ২০২৩
নারায়ণগঞ্জে খবর/ রূপগঞ্জ প্রতিবেদকঃ  রূপগঞ্জে চনপাড়াপুনর্বাসন কেন্দ্রে ‘মাদক ব্যবসা নিয়ন্ত্রন ও র‍্যাবের ওপর হামলায় অভিযুক্ত ইউপি সদস্য বজলুর রহমান ওরফে বজলু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বিরুদ্ধে
হত্যা, মাদকসহ অন্তত ২৩টি মামলা রয়েছে।  শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
বজলুর রহমান উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নাম্বার ওয়ার্ডের সদস্য ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। ২০২২ সালের ১৮ নভেম্বর তাকে রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করে র‍্যাব।
তার বিরুদ্ধে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে ‘মাদক ব্যবসা’ নিয়ন্ত্রণের অভিযোগ ছিল।
পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘প্রায় সপ্তাহ খানেক ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বজলুর রহমান।’
গত বছর বুয়েট ছাত্র ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনায় চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ‘মাদক প্রসঙ্গ’ উঠে এলে আলোচনায় আসেন বজলুর রহমান। গত সেপ্টেম্বরে চনপাড়ায় এক মাদকবিরোধী অভিযানে র‍্যাবের ওপর হামলার ঘটনায় করা একটি মামলার প্রধান আসামি ছিলেন তিনি।
১৮ নভেম্বর গ্রেপ্তারের পর র‌্যাব তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও জাল টাকা রাখার অভিযোগে ৩টি মামলা করে। এছাড়াও তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ অন্তত ২৩টি মামলা ছিল বলে জানিয়েছিল র‌্যাব। গ্রেপ্তারের পর জেলা কারাগারে বন্দি ছিলেন বজলুর রহমান।
জেল সুপার মোকাম্মেল হোসেন বলেন, ‘বজলুর ডায়াবেটিক, হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। ২৩ মার্চ অসুস্থ হয়ে পড়লে তাকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...