নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   শীর্ষ খবর   সামাজসেবা, রাজনীতিতে ফটো সাংবাদিকরা গুরুত্বপূর্ন ভুমিকা রাখেন – বাবু চন্দন শীল
সামাজসেবা, রাজনীতিতে ফটো সাংবাদিকরা গুরুত্বপূর্ন ভুমিকা রাখেন – বাবু চন্দন শীল
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৩ এপ্রিল বাদ আসর চাষাড়ায় ফটো জার্নালিস্টস এসোসিয়েশন কার্যালয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এনামুল হক সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এইচ মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল।
এসময় প্রধান অতিথি বাবু চন্দন শীল বলেছেন, সামাজে ও রাজনীতিতে ফটো সাংবাদিকরা অত্যন্ত গুরুত্বপূর্ন ভুমিকা রাখেন। ছবি হচ্ছে কালের স্বাক্ষী। একটি ছবি পারে একটি বিপ্লব ঘটাতে। তিনি ফটো সাংবাদিকদের অনুরোধ করে বলেন কোথাও কোন সমস্যার বিষয়ে আমার যদি কিছু করনীয় থাকে তাহলে আমাকে তথ্য দিয়ে সহযোগীতা করবেন। তিনি আরো বলেন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনেরও যে কোন প্রয়োজনে আমি আছি।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেন।আরো উপস্থিত ছিলেন জেলা কমিটির সাবেক সভাপতি তাপস সাহা, সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামল, বর্তমান কমিটির সহ সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কেএইচ মিলন, যুগ্ম সম্পাদক হাসান উল রাজিব, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, অর্থ সম্পাদক কাইয়ুম খান, প্রচার সম্পাদক শাহিদ হোসেন, ক্রীড়া সম্পাদক সোহলে রানা, নির্বাহী সদস্য বিশাল আহমেদ ও আমির হোসেন, সাবেক সিনিয়র সহ সভাপতি পাপ্পু ভট্টাচার্য্য, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, সাবেক যুগ্ম সম্পাদক মুক্তার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সচিব ও সাবেক অর্থ সম্পাদক হাজী আলমাছ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...