নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   লীড নিউজ   কলি বাহিনীর সন্ত্রাসীদের তাণ্ডব | সংবাদ প্রকাশে সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টা
কলি বাহিনীর সন্ত্রাসীদের তাণ্ডব | সংবাদ প্রকাশে সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টা
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সোহেল কিরণ (৩৩) নামের এক সাংবাদিককে কলি বাহিনীর সন্ত্রাসীরা কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে। মঙ্গলবার (০৪ এপ্রিল) রাত পৌনে ১০ টার দিকে উপজেলার কাঞ্চন বাজার এলাকায় এই ঘটনা।

সোহেল কিরণকে মুমূর্ষ অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য ভুলতা আল রাফি হাসপাতালে ভর্তি করা হয়। সোহেল কিরণ উপজেলার কাঞ্চন এলাকার আব্দুল হান্নান ছেলে। সোহেল কিরণ বাংলা টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সোহেল কিরনের ভাই সাহেল মাহমুদ জানান, সোহেল কিরণ তার বন্ধু সাইফুল ইসলামকে নিয়ে মঙ্গলবার তারাবি নামাজের পর রাত পৌনে দশটার দিকে কাঞ্চন বাজারে একটি দোকানে বসে চা খাচ্ছিলেন । এ সময় কলি বাহিনীর সন্ত্রাসী আফজালসহ কয়েকজন সন্ত্রাসী মিলে সোহেল কিরণ ও তার বন্ধু সাইফুল ইসলামের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় সাইফুল ইসলামকে এলোপাথারিভাবে পেটাতে থাকে। এ সময় সোহেল কিরণ ওই সন্ত্রাসীদের বাধা দেয়। এক পর্যায়ে সোহেল কিরণকে সন্ত্রাসী আফজালসহ হামলাকারীরা চর থাপ্পর মারতে থাকে। পরে আফজালের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সোহেল কিরণকে হত্যার উদ্দেশ্যে তার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। সাহেল মাহমুদ আরো জানান, আফজালসহ কলি বাহিনী সন্ত্রাসীরা এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা, জমি দখল থেকে শুরু করে নানা অপরাধমূলক কর্মকান্ড ঘটিয়ে আসছে। আর আফজালসহ কলি বাহিনীর সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলা টিভিতে একাধিকবার সংবাদ পরিবেশন করেছেন। আর ওই সংবাদ পরিবেশন কে কেন্দ্র করেই তার ভাই সোহেল কিরণকে ওই সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়।রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলিম বলেন, সাংবাদিকের উপর হামলাকারীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না।

হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও উপযুক্ত বিচার না হলে সাংবাদিক সমাজের পক্ষ থেকে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধসহ বৃহৎ আন্দোলন ঘোষণা দেওয়া হবে। ঘটনার সত্যতা স্বীকার করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, কলি বাহিনীর সন্ত্রাসী আফজালসহ হামলাকারীদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে। যেকোনো মূল্যে তাদের গ্রেপ্তার করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...