নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   দূর্ধর্ষ সন্ত্রাসী আফজালকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসী রাজু বাহিনী
দূর্ধর্ষ সন্ত্রাসী আফজালকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসী রাজু বাহিনী
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

নারায়ণগঞ্জের খবর  প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে আফজাল নামে এক দূর্ধর্ষ সন্ত্রাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ফতুল্লা থানার দেওভোগ বাঁশমুলি এলাকায় এই হত্যাকান্ড ঘটে। নিহত আফজাল ফতুল্লার বাংলাবাজার এলাকার এবাদুলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছুদিন আগে বাঁশমুলি এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী রাজু প্রধান বাহিনীর সদস্য রাশেদকে কুপিয়ে আহত করে আফজাল ও তার সহযোগি সন্ত্রাসীরা। এ ঘটনায় ফতুল্লা থানায় পাল্টাপাল্টি অভিযোগ হলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে গত কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। বৃহস্পতিবার সকাল নয়টায় আফজালকে রাস্তায় একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে প্রতিপক্ষ রাজু প্রধান ও তার সহযোগি সন্ত্রাসীরা। পরে স্বজনরা এসে গুরুতর অবস্থায় আফজালকে সদর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক জানান, সন্ত্রাসী আফজালের বিরুদ্ধে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে চৌদ্দটি মামলা রয়েছে। এই হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...