নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   শীর্ষ খবর   নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনে দিপু-জীবন পূর্ন প্যানেলের বিপুল ভোটে জয়লাভ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনে দিপু-জীবন পূর্ন প্যানেলের বিপুল ভোটে জয়লাভ
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের  দ্বি-বার্ষিক নির্বাচনে দিপু-জীবন পূর্ন প্যানেলের বিপুল ভোটে জয়লাভ করেছে। শুক্রবার ১৪ এপ্রিল সকালে সাধারন সভা ও বেলা বারটা থেকে বিকেল চারটা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব ভবনের ৫ম তলায় দুপুর ১২টা থেকে বিরতীহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
মোট ৬৯ জন ভোটারের মধ্যে ৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরআগে বেলা ১১টায় নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ১১টি পদের বিপরীতে দিপু-জীবন ও শাহ আলম-রফিক প্যানেল থেকে ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে দিপু-জীবন প্যানেলের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে সবগুলো পদে বিজয়ী হয়। বিজয়ীরা হলেন, সভাপতি আরিফ আলম দিপু পয়েছেন ৪৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বি খন্দকার শাহ আলম পেয়েছেন ১৯ ভোট। সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন পেয়েছেন ৪৩ ভোট, তার প্রতিদ্বন্দ্বি  মাসুমুজ্জামান পেয়েছেন ২০ ভোট। সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন পেয়েছেন ৫০ ভোট, তর প্রতিদ্বন্দ্বি  রফিকুল ইসলম রফিক পেয়েছেন ১৩ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিক পেয়েছেন ৪৬ ভোট, তার প্রতিদ্বন্দ্বি হাসান আরিফ পেয়েছেন ১৭ ভোট। কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল পেয়েছেন ৪৭ ভোট, তার প্রতিদ্বন্দ্বি  ইউছুফ আলী এটম পেয়েছেন ১৬ ভোট। ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক লুৎফর রহমান কাকন পেয়েছেন ৪৯ ভোট, তার প্রতিদ্বন্দ্বি  দীপক ভৌমিক পেয়েছেন ১৪ ভোট। বিজয়ী কার্যকরী সদস্য আবু সাউদ মাসুদ পেয়েছেন ৪৪ ভোট, আব্দুস সালাম পেয়েছেন ৪০ ভোট, একে এম মাহফুজুর রহমান পেয়েছেন ৪১ ভোট, আফজাল হোসেন পন্টি পেয়েছেন ৪৪ ভোট ও আবু আল-আমিন খান মিঠু পেয়েছেন ৪৭ ভোট।
পরাজিত কার্যকরী সদস্যদের মধ্যে হালিম আজাদ পেয়েছেন ২৩ ভোট, মাহবুবুর রহমান মাসুম পেয়েছেন ২১ ভোট, আসিফুজ্জামান পেয়েছেন ১৪ ভোট, পুলুক হাসান পেয়েছেন ১৬ ভোট, আমির হোসেন স্মীথ পেয়েছেন ২৫ ভোট।প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহামম্মদ আলী। এবং নির্বাচন কমিশনার ছিলেন, এফবিসিসিআই’র পরিচালক প্রবীর কুমার সাহা ও আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু। প্রসঙ্গত: গত ৩০ ডিসেম্বর নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মামলা জনিত কারণে নির্বাচন স্থগিত হয়ে যায়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...