নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   শীর্ষ খবর   নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নব-নির্বাচিত পরিষদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহন
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নব-নির্বাচিত পরিষদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহন
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের এক যৌথ সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নব-নির্বাচিত কার্যকরী পরিষদের নিকট বিদায়ী কার্যকরী পরিষদের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার ১৮ এপ্রিল নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভা কক্ষে এ দায়িত্বভার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদায়ী কার্যকরী পরিষদের পক্ষ থেকে সাবেক সভাপতি খন্দকার শাহ্ আলম ও কার্যকরী সদস্য হালিম আজাদ নব-নির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি আরিফ আলম দীপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন সহ উপস্থিত পরিষদের সকলকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এই যৌথ সভায় নব-নির্বাচিত কার্যকরী পরিষদের সহ-সভাপতি জনাব বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক জনাব, যুগ্ম সম্পাদক আহসান সাদিক, কোষাধ্যক্ষ জনাব আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: লুৎফর রহমান কাকন এবং কার্যকরী সদস্য যথাক্রমে জনাব আবু সাউদ মাসুদ, এ.কে.এম মাহফুজুর রহমান, আব্দুস সালাম, আফজাল হোসেন পন্টি ও আবু আল আমিন খান মিঠু উপস্থিত ছিলেন।
নব-নির্বাচিত কার্যকরী পরিষদ পক্ষ থেকেও বিদায়ী কার্যকরী পরিষদের সভাপতি ও কার্যকরী সদস্যকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। বিদায়ী কার্যকরী পরিষদের পক্ষ থেকে সভাপতি জনাব খন্দকার শাহ্ আলম এবং নব-নির্বাচিত সভাপতি আরিফ আলম দীপু শুভেচ্ছা বক্তব্য দেন। বক্তব্যে উভয় পরিষদের ভবিষ্যত সফলতা কামনা করে অনুষ্ঠান শেষ করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...