নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   লীড নিউজ   স্বামীর পরকীয়া প্রেমে বাধা দেয়ায় পরিকল্পিতভাবে স্ত্রীকে হত্যার অভিযোগ
স্বামীর পরকীয়া প্রেমে বাধা দেয়ায় পরিকল্পিতভাবে স্ত্রীকে হত্যার অভিযোগ
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর পরকীয়া প্রেমে বাধা দেয়ায় পরিকল্পিতভাবে স্ত্রী মৌসুমি আক্তারকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রাসেল মিয়ার বিরুদ্ধে। বুধবার রাত ১২টায় সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের হিংলাব এলাকায় এ ঘটনা ঘটে।
মৌসুমি রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার করিম হায়দারের মেয়ে।
নিহতের ভাই সাজ্জাদ হোসেন জানান, সাত বছর আগে পারিবারিক ভাবে একই এলাকার নেওয়াজ আলীর ছেলে রাসেলের সাথে তার বোনের বিয়ে হয়। বিয়ের কয়েক বছর তাদের সংসার ভালই চলছিল। কিছুদিন আগে স্বামী পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পরে। এতে স্ত্রী বাধা দেয়ায় তাকে শারিরীক ও মানসিক ভাবে নির্যাতন চালাতো এবং টাকার জন্য মারধর করে বাবার বাসায় পাঠিয়ে দেয়। কয়েকদিন আগে রাসেলের পরিবার এসে বোনকে নিয়ে যান। আজ রাতে ঈদের কাপড় কেনাকাটা করে দেওয়ার কথা বলে গাউছিয়া মার্কেটে নিয়ে যায়। পরে ভাগিনাকে দিয়ে বাড়িতে খবর পাঠায় তাদেরকে ডাকাতরা কুপিয়ে জখম করেছে।
পরে সোনারগাঁও হিংলাব এলাকার স্থানীয়রা নির্জনস্থান থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বামী জানায় তারা ডাকাতের কবলে পড়েছে। ডাকাতারা কেন তাকে হত্যা করবে স্বামীকে পিঠে সামান্য আঁচড় দিবে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান,খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। তাদের বাড়ি রূপগঞ্জ কিন্তু ঘটনাটি সীমান্তবর্তী সোনারগাঁও হওয়ায় সোনারগাঁও পুলিশকে সহযোগিতা করবো। অভিযুক্ত স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...