নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   শীর্ষ খবর   নানা আয়োজনে নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকী পালিত
নানা আয়োজনে নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকী পালিত
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য, নারায়ণগঞ্জ-৫ আসনের ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য, নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রবিবার (৩০ এপ্রিল) মরহুমের পরিবার, জাতীয় পার্টি, সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দিনভর নানা কর্মসূচী পালন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিলো পবিত্র কোরআন খানি, শোক র‌্যালী, কবরে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত, দোয়া, মিলাদ ও তবারক বিতরণ।

সকাল থেকে দুপুর পর্যন্ত মাসদাইর কবরস্থানে মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও দোয়া করে জাতীয় পার্টি, আওয়ামীলীগ, জাতীয় শ্রমিক পার্টি, জাতীয় যুব সংহতি, জাতীয় ছাত্র সমাজের জেলা-মহানগরের নেতৃবৃন্দ, জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন, জেলা ট্যাক্সি চালক ইউনিয়ন, জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন, নাসিম ওসমান ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক, পেশাজীবী সংগঠনগুলো।

দুপুর ৩টায় পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন মরহুমের স্ত্রী পারভীন ওসমান, পুত্র আজমেরী ওসমান, পুত্রবধু সাবরিনা ওসমান জয়া ও নাতি আলিফ ওসমান। পুস্পস্তবক অর্পণ শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে জেলার বিভিন্ন স্থানে প্রয়াত এমপি নাসিম ওসমান স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়ায় উপস্থিত হয়ে তবারক বিতরণ করেন পারভীন ওসমান, আজমেরী ওসমান ও আলিফ ওসমান।

উল্লেখ্য, এ কে এম নাসিম ওসমান ২০১৪ সালের ৩০ এপ্রিল ভারতের দেরাদুনে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, বঙ্গবন্ধু হত্যার বিচার দাবীতে রাস্তায় নেমে আসা বঙ্গবন্ধু প্রেমীদের মধ্যে অন্যতম  ও নারায়ণগঞ্জ-৫ আসনে বার বার নির্বাচিত সংসদ সদস্য। ১৯৭৫ এর ১৪ আগষ্ট পারভীন ওসমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। পরদিন ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যার প্রতিশোধে নববিবাহিতা স্ত্রীকে ফেলে রেখে বিচারের দাবিতে আন্দোলন করতে ঝাঁপিয়ে পড়েন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...