নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা
 প্রচ্ছদ   লীড নিউজ   রূপগঞ্জে গাউছিয়া ডুলুরদিয়া সড়ক যান চলাচলের অযোগ্য, জন দুর্ভোগ চরমে
রূপগঞ্জে গাউছিয়া ডুলুরদিয়া সড়ক যান চলাচলের অযোগ্য, জন দুর্ভোগ চরমে
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২ মে, ২০২৩

নিজাম উদ্দিন আহমেদ -রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জ উপজেলা গোলাকান্দাইল ইউনিয়নের গাউছিয়া মার্কেট থেকে ডুলুরদিয়া রাস্তাটি খানাখন্দের ফলে একেবারেই বেহাল দশা। যানবাহন ও পথচারীদের চলাচলে রাস্তাটি একেবারেই অযোগ্য হয়ে পড়ায় এলাকার জন দুর্ভোগ চরমে। গাউছিয়া মার্কেট থেকে কালি রফিকের বাড়ি পর্যন্ত রাস্তায় খানাখন্দভরা দুই কিলোমিটার রাস্তাটি দিয়ে প্রতিদিন কয়েক গ্রামের প্রায় দশ হাজার লোক চলাচল করে থাকে। রাস্তাটি পাকা করার জোর দাবী এলাকাবাসীর। এলাকাবাসীর অভিযোগ রাতের অন্ধকারে রাস্তা কেটে অবৈধ গ্যাস সংযোগ দেয়ায় রাস্তায় খানাখন্দের সৃষ্টি হয়ে জন দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ একমাত্র খানাখন্দের কারণে এ রাস্তায় রিক্সা, অটো রিক্সা, সিএনজি নিয়ে চলাফেরা করা সম্ভব হচ্ছেনা। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোফাজ্জল হোসেন খোকন বলেন, আমরা কয় বছর আগে রাস্তা পাকার কাজ করেছি। তবে এখানে অবৈধ গ্যাস সংযোগকারীরা রাতের অন্ধকারে রাস্তা কেটে গ্যাস সংযোগ নিয়েছে। যে কারণে রাস্তার এ অবস্থা হয়েছে ৷

আমাদের এ রাস্তার কাজ অতি সত্ত্বরই ধরা হবে কালি এলাকার রিক্সা চালক শফিক বলেন, দুই তিন বছর আগে রাস্তা পাকা করা হয়েছিল। ঐ সময় আমরা অনেক আরামে চলাচল করছি। আমাদের দাবী রাস্তা পাকা করার। আমরা মন্ত্রীর এলাকার লোক তার পরও এ রাস্তা খানাখন্দভরা এটা মানা যায় না। আমরা এই রাস্তা অতিসত্তর পাকা করার দাবী করছি। ডুলুরদিয়া এলাকার হাফিজ বলেন আমরা এ রাস্তা দিয়ে চলাচল করি। রিক্সায় বা অটোতে উঠলে খানাখন্দের ফলে ঝাঁকুনি খেয়ে শরীর ব্যাথা হয়ে যায়৷ এলাকার কোন অসুস্থ রোগী নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া যায় না। হাইওয়ে সড়কে উঠতে হয় যেখানে রিক্সা বা থ্রী- হুইলার উঠা একেবারেই নিষেধ। আমরা কোথায় যাব৷

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...