নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   লীড নিউজ   স্বামীর গোপনাঙ্গ কেটে ৭দিন ঘরে আটকে রাখায় স্ত্রীসহ ৪ জন গ্রেফতার
স্বামীর গোপনাঙ্গ কেটে ৭দিন ঘরে আটকে রাখায় স্ত্রীসহ ৪ জন গ্রেফতার
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৩ মে, ২০২৩
আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বামীর লিঙ্গ কেটে ৭ দিন ঘরের ভিতরে জিম্মি করে রাখার অভিযোগে দায়েরকৃত মামলায় স্ত্রীসহ পরিবারের ৪ জনকে গ্রেফতার করে বুধবার নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলা ফতেপুর ইউনিয়নের সিঙ্গারপুর গ্রামে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ওই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে ফারুক (৩৫) গত প্রায় ১৫ বছর আগে বিয়ে করেন একই গ্রামের মনু মিয়ার মেয়ে মনিরা আক্তারকে। এর পর ফারুক মালয়েশিয়া প্রবাসে চলে যান। তাদের ১৩ বছর বয়সের এক ছেলে আছে। এ দিকে স্ত্রী মনিরা একই গ্রামের আব্দুলের ছেলে ছানাউল্লার সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে তাকে বিয়ে করে। পরে গত ঈদুল আজহার পর ফারুক দেশে এসে মনিরাকে আবার সংসারে ফিরিয়ে আনেন।
স্ত্রী ও শ্বশুরবাড়ীর লোকজনের পরামর্শে ফারুক নিজের টাকা খরচ করে শ্বশুর বাড়ীকে বিল্ডিং নির্মাণ করে সেখানে সংসার পাতেন। এ দিকে গত ২৭ এপ্রিল রাতে স্ত্রী মনিরা আক্তার ধারালো ব্লেড দিয়ে স্বামীর লিঙ্গ কর্তণ করে পরিবারের লোকজন নিয়ে ফারুককে ৭ দিন ধরে ঘরের ভিতরে জিম্মি করে রাখে। বুধবার সকালে ফারুক কৌশলে বের হয়ে এসে থানায় অভিযোগ করলে পুলিশ মামলা গ্রহণ করে মনিরা সহ তার পিতা মনু মিয়া, মাতা জোসনা ও ভগ্নিপতি জাহাঙ্গীরকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...