নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   নারায়ণগঞ্জে সাংবাদিকদের মাঝে কল্যাণ ট্রাষ্টের চেক বিতরণ 
নারায়ণগঞ্জে সাংবাদিকদের মাঝে কল্যাণ ট্রাষ্টের চেক বিতরণ 
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও নাগরিক টেলিভিশনের হেড অফ নিউজ দীপ আজাদ বলেছেন, আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমরা পেশাদার সাংবাদিক। আমাদের যে স্বার্থ ও দাবি গুলো আছে, সেটা পূরণ করতে হবে।
সাংবাদিকদের বেতন ভাতা নিশ্চিত করতে হবে। কাজের মান নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে ও আমির হুসাইন স্মিথের এ সময় উপস্থিত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ইমামুল হাসান স্বপন, অর্থ সম্পাদক প্রবণ কৃষ্ণ রায়, কার্যকরী পরিষদের সদস্য মোঃ খলিলুর রহমান, সৈয়দ ওবায়দুল্লাহ, বৈশাখী টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক ও নাগরিক টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ কামাল হোসেনসহ অনেকে।
দীপ আজাদ বলেন, অনেক সাংবাদিকেরই চাকুরি নেই, অনেকের বেতন ঠিক মতো হয় না। কোন কোন সাংবাদিক আবার অসুস্থ আছেন। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এই অর্থ গুলো তাদেরই প্রাপ্ত। এটা কোন সহায়তা নয়, এটা তাদের অধিকার।
এ সময় ৪৮ জন সাংবাদিকের মাঝে ১০ হাজার টাকা করে মোট ৪ লাখ ৮০ হাজার টাকা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...