নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা
 প্রচ্ছদ   লীড নিউজ   সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় জাকির খানের জামিন নামঞ্জুর
সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় জাকির খানের জামিন নামঞ্জুর
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৮ মে, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলার প্রধান আসামি আলোচিত শীর্ষ সন্ত্রাসী জাকির খানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। রবিবার (৭ মে) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত উম্মে সারাবান তহুরার আদালতে জাকির খানের পক্ষে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। এবং একই সাথে আদালত আগামী ১৩ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। এর আগে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে জাকির খানকে ডাণ্ডাবেড়ি পরিয়ে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। এ সময় জাকির খানের সমর্থকরা আদালত জড়ো হয়।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, আজ জাকির খানের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে। মামলার বাদীও আদালতে সাক্ষ্য দিয়েছেন। জাকির খানের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে দিয়েছেন। আগামী ১৩ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। এদিকে আদালতে সাক্ষ্যগ্রহণ শেষে মামলার বাদী ও নিহত সাব্বির আলম খন্দকারের ভাই নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি এড. তৈমুর আলম খন্দকার বলেন, এই মামলা ছাড়াও জাকির খান আরও দুটি মামলায় সাজাপ্রাপ্ত। হাইকোর্ট একটি মামলায় তার আট বছরের সাজা বহাল রেখেছেন। তার যে সন্ত্রাসী কর্মকাণ্ড, সে বাইরে থাকলে সাক্ষীরা আসতে ভয় পাবেন।তৈমুর বলেন, আজ তৃতীয় দিনের মতো আসামিপক্ষ আমাকে জেরা করেছেন এবং জেরা সমাপ্ত হয়েছে। আগামী ১৩ তারিখে অন্য সাক্ষীরা আসবে। আমরা আদালতে বলেছি, সে একজন দুর্ধর্ষ আসামি। টানবাজারের পতিতালয়ের মালিক ছিল তার বাবা। সে নিম্ন আদালতে আত্মসমর্পণ না করে পালিয়ে গেছে। ১৯ বছর সে আত্মগোপনে ছিল। এ সময়ও সে নানা অপরাধ করেছে। র‍্যাব তাকে অস্ত্রসহ আটক করেছে।

তিনি আরও বলেন, জীবনে বহু প্রতিকূল অবস্থা অতিক্রম করেছি। যেকোন অবস্থা মোকাবিলা করে আমার ভাইয়ের হত্যার বিচার চাইবো। নারায়ণগঞ্জবাসী দৃঢ়তার কারণে এই হত্যার বিচার হবে। তাদের সাথে আমাদের কোনো বিরোধ ছিল না। সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সাব্বির খুন হয়েছে।সাক্ষ্য গ্রহণ শেষে জাকির খানের আইনজীবী এড. রবিউল হোসেন বলেছেন, আমরা আদালতে জাকির খানের জামিন চেয়েছিলাম। আদালত জামিন মঞ্জুর করেননি। আমরা জামিনের জন্য উচ্চ আদালতে যাবো।তিনি আরও বলেন, সাব্বির হত্যা মামলায় এড. তৈমূর সাহেবের জেরা আমরা শেষ করেছি। আগামী তারিখে আমরা পরবর্তী সাক্ষীর জেরা করবো। এ মামলায় জাকির খান মুক্তি পাবে বলে আশা করি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...