নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   শীর্ষ খবর   প্রেস ক্লাবের নবনির্বাচিত পরিষদের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাত
প্রেস ক্লাবের নবনির্বাচিত পরিষদের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাত
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের সাথে জেলা পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাত।
বৃহষ্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, পিপিএম (বার) আমন্ত্রনে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নব নির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যরা জেলা পুলিশ সুপারের সাথে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় তিনি বলেন, সাংবাদিক সমাজ প্রশাসনকে সহযোগিতা করলে জেলার আইন-শৃংখলা পরিস্থিতি সহ সকল প্রকার
উন্নয়নে দৃঢ় ভূমিকা থাকবে। পুলিশ সুপার বলেন, নারায়ণগঞ্জ জেলায় প্রয়োজনের তুলনায় পুলিশের সংখ্যা কম, এজন্য অনেক ক্ষেত্রে পুলিশ সদস্যদের অতিরিক্ত কাজ করতে হয়। তারপরও পুলিশ জেলার আইনশৃংখলা রক্ষা করার জন্য সাধ্যমত কাজ করে যাচ্ছে। তিনি জানান নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিকদের কাছে পুলিশ সকল প্রকার সহযোগিতা প্রত্যাশা করে। তিনি বলেন, আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ ও তথ্য আমাদের কাজে সহায়তা করবে।
প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি আরিফ আলম দীপু বলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রতিষ্ঠাকাল থেকে এখন পর্যন্ত পেশাদারী সাংবাদিকদের প্রতিষ্ঠান।
তিনি বলেন, অপেশাদারী সাংবাদিকরা অনেক সময় সাংবাদিকতার পরিচয় দিয়ে নানান অপকর্মে জড়িয়ে পড়ে। তিনি এ সকল অপসাংবাদিকদের বিরুদ্ধে পুলিশকে কঠোর অবস্থান গ্রহন করার আহবান জানান। তিনি পুলিশ সুপারকে অবহিত করেন শহরে যানজট ও মাদক অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে। এ ব্যাপারে নিয়মিতভাবে পুলিশকে অভিযান চালাতে হবে। সৌজন্য সাক্ষাতে জেলা পুলিশ সুপার জনাব গোলাম মোস্তফা রাসেল, পিপিএম (বার) নব নির্বাচিত প্রেস ক্লাব নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন। প্রেস ক্লাবের পক্ষ থেকেও জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নব নির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি আরিফ আলম দীপুর নেতৃত্ব সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সহ সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: লুৎফর রহমান কাকন এবং কার্যকরী সদস্য একেএম মাহফুজুর রহমান, আব্দুস সালাম ও আবু আল আমিন খান মিঠু।  #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...