নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   আইন-অপরাধ   ডিবি পুলিশ পরিচয়ে প্রবাসী  টাকা, মোবাইল ছিনতাই | গ্রেপ্তারকৃত ৪ 
ডিবি পুলিশ পরিচয়ে প্রবাসী  টাকা, মোবাইল ছিনতাই | গ্রেপ্তারকৃত ৪ 
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৫ মে, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দরে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয় দিয়ে  সৌদি প্রবাসী কাছ থেকে নগদ ১৭ লাখ টাকা ও ১টি আইফোন ছিনিয়ে  নেওয়ার ঘটনার দীর্ঘ ১ মাস ৮ দিন পর অবশেষে ৪ ছিনতাইকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (১৩ মে) রাতে সোনারগাঁ থানার মোগড়াপাড়া এলাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা ছিনতাইয়ের ঘটনার জড়িত থাকার কথা স্বিকার করে রোববার (১৪ মে) দুপুরে বিজ্ঞ চীফ জুডিসিয়াল আমলী আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধী প্রদান করে। এর আগে গত ৪ এপ্রিল দুপুর পৌনে ২টায় বন্দর উপজেলার হাজী সাহেবের মোড় এলাকায় ওই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।
গ্রেপ্তারকৃতরা ছিনতাইকারিরা হলো সোনারগাঁ থানার বড়নগর এলাকার শুবংকর চন্দ্র রাজ বংশী ছেলে কৃষœ চন্দ্র রাজ বংশী (৩২) বগুড়া জেলার শেরপুর থানার খাজা আশ্রমপাড়া এলাকার চাঁন শেখ মিয়ার ছেলে এরশাদ (২৪) সোনারগাঁ থানার ছোট অজুর্নদী এলাকার সাধব চন্দ্র ঘোষের ছেলে অপু চন্দ্র ঘোষ (২৯) ও একই থানার জাকির হোসেন মিয়ার ছেলে রোহান (২১)।  এ ঘটনায় ক্ষতিগ্রস্থ প্রবাসী উজ্জল হোসেন বাদী হয়ে ছিনতাই ঘটনার ২ দিন গত  এপ্রিল বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।
যার মামলা নং-১২(৪)২৩। মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর ফাঁড়ী পুলিশ পরিদর্শক রেজাউল করিম গনমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃত ছিনতাইকারিরা দিন দুপুরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রবাসী কাছ থেকে নগদ ১৭ লাখ টাকা ছিনতাই করে আত্মগোপন করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে সোনারগাঁ থানার মোরগাপাড়া এলাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত ৪ ছিনতাইকারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা বিজ্ঞ আদালতে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বিকার করে জবানবন্ধী প্রদান করে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...