নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে মন্দিরে হামলাকারীদের শাস্তির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ
রূপগঞ্জে মন্দিরে হামলাকারীদের শাস্তির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২০ মে, ২০২৩
রূপগঞ্জ প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কেয়ারিয়া উত্তরপাড়া সর্বজননী কালি মন্দিরে নিরীহ মানুষের উপর অতর্কিত হামলা ও মন্দিরের জমি আত্মসাৎকারীদের শাস্তির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল ২০ মে শনিবার সর্বজননী কালি মন্দিরে এ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কেয়ারিয়া উত্তরপাড়া সর্বজননী কালি মন্দিরে সভাপতি হরি আনন্দ মন্ডল। সভায় বক্তব্য রাখেন মন্দিরের সাধারণ সম্পাদক অপু সরকার, সহ সভাপতি সুমন সরকার, অরুল সরকার, খোকন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মরণ চন্দ্র সরকার ও নকুল চন্দ্র সরকার প্রমুখ।
পরে সমাবেশ শেষে এলাকাবাসী বিক্ষোভ মিছিল নিয়ে মন্দিরের আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, গত ১৮ মে বৃহস্পতিবার মন্দিরের সভাপতি হরি আনন্দ মন্ডলের ভাই রামানন্দ মন্ডল প্রতিদিনের মতো মন্দিরে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করতে গেলে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের  ১৪-১৫ সদস্যের এক দল সন্ত্রাসী জোটবদ্ধভাবে লোহার রড, বাঁশের লাঠি সোটা দিয়ে তাকে খুন করার উদ্দেশ্যে এলোপাথারীভাবে পিটিয়ে শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা জখম করে। এসময় রামানন্দ মন্ডলের ডাক চিৎকারে নয়ন তারা রাণী (৬০), নিত্যানন্দ সরকার (৫৫) ও অবলা রাণী ঘটনাস্থলে ছুটে আসলে সন্ত্রাসীরা তাদেরকেও এলোপাথারিভাবে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। এসময় সন্ত্রাসীরা ১ ভরি একটি স্বর্ণের চেইন লুটে নেয়। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় কেয়ারিয়া উত্তরপাড়া সর্বজননী কালি মন্দিরের সভাপতি বাদী হয়ে একই এলাকার পরেশ সরকার (৫৮), সবুজ সরকার (৩৫), শৈবাল সরকার (৩৩), অচিন্ত কুমার টিটু (৪০), মিহির সরকার খোকা (৪২), সমির সরকার (২৭), মৃনাল সরকারহরি (৩৩), হরিশ সরকার (৪৫), শীতল সরকার (৪০), অসিম সরকারসহ (২০) আরো অজ্ঞাত ১৪-১৫ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...