নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   শীর্ষ খবর   বন্দর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটি সাথে এম.এ রশীদের সৌজন্য সাক্ষাত
বন্দর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটি সাথে এম.এ রশীদের সৌজন্য সাক্ষাত
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২১ মে, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নব-নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বন্দর  উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম.এ রশীদ। গত শনিবার (২০মে) রাত ৮টায় বন্দর প্রেসক্লাব মিলনায়তনে নব-নির্বাচিতদের সাথে  শুভেচ্ছা বিনিময়ের পর এক মত বিনিময় সভায় মিলিত হন।
বন্দর প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি রোটারিয়ান মোবারক হোসেন কমল খাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম.এ. রশীদ বলেন, বন্দরে চরম সংকটময় সময়ে  বন্দর প্রেসক্লাব ব্যাপক ভূমিকা পালন করেছে। বন্দর প্রেসক্লাব ১/২ বছরে গড়ে উঠেনি। বন্দর প্রেসক্লাব ৩০ বছরে পর্দাপন করছে। আমি যেটুকু জানি বন্দর প্রেসক্লাবে অনেক সাংবাদিক জাতীয় পত্রিকায় কর্মরত আছে। আমরা প্রাকৃতিক র্দূযোগে সময়েও দেখেছি  বন্দর প্রেসক্লাবের সাংবাদিকরা জীবনের মায়া ত্যাগ করে সংবাদ সংগ্রহ করার জন্য একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটে বেড়িয়েছে। পত্রিকায় প্রকাশিত করেছে। তাদের সাহসিকতা আমি মুগ্ধ।
আমি বন্দর প্রেসক্লাবের সফলতা কামনা করছি। বন্দর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী সঞ্চালনায় বিনিময় সভায় উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেবুব হোসেন, মামুন মিয়া, সহ-সাধারন সম্পাদক জি.এম. সুমন, অর্থ সম্পাদক মেহেদী হাসান সজিব, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, প্রচার সম্পাদক শাহজামাল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হৃদয় আহাম্মেদ জয়, বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য এডঃ শাহ আলী খান পিন্টু, নির্বাহী সদস্য দ্বীন ইসলাম, বন্দর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সরদার মোঃ আলিম, সাবেক সহ-সভাপতি মোঃ কবির হোসেন, সাবেক নির্বাহী সদস্য মাহফুজুল আলম জাহিদ প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...