নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   সোনারগাঁয়ে নিখোঁজের ৮ দিন পর বৃদ্ধর অর্ধগলিত লাশ উদ্ধার
সোনারগাঁয়ে নিখোঁজের ৮ দিন পর বৃদ্ধর অর্ধগলিত লাশ উদ্ধার
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

সুমন মিয়া – সোনারগাঁ প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজ হওয়ার আট দিন পর সাদেক শিকদার নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ মে) বিকেল ৫ ঘটিকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে পিরোজপুর এলাকার মেনিখালী ব্রিজের পাশে পরিত্যক্ত জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দিলে সোনারগাঁ থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

নিহত সাদেক শিকদার (৭০) কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মৃত জব্বার মাষ্টারের ছেলে। দীর্ঘ ২২ বছর যাবত বাড়ি মজলিস এলাকায় মেয়ের ভাড়া বাড়িতে বসবাস করে আসছিলেন তিনি। নিহত সাদেক শিকদারের জামাতা মোসলেম উদ্দিন বলেন, আমার পরিবারের সাথেই বসবাস করতেন আমার শ্বশুর। গত মঙ্গলবার (১৬ মে) আসরের নামাজ আদায় করতে বের হয়ে আর বাসায় ফেরেননি।

আমার ছেলে সাইফুল ইসলাম শাওন এরপরের দিন সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নং ৮৩২। ঘটনাস্থলে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, খবর পেয়ে আমরা নিহতের লাশটি উদ্ধার করি। উদ্ধারের পর স্বজনরা এসে লাশ সনাক্ত করলে লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জে পাঠানো হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...