নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   জনপ্রতিনিধিদের প্রতি ভালবাসা কমতে শুরু করেছে | পাম্পের দাবিতে বক্তারা
জনপ্রতিনিধিদের প্রতি ভালবাসা কমতে শুরু করেছে | পাম্পের দাবিতে বক্তারা
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৬ মে, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ   নতুন পাম্প প্রতিস্থাপনের দাবিতে নারায়ণগঞ্জ বন্দরে আবারও মানববন্ধন ও গন-বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ মে) সকাল ১০টায় বন্দরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে  অবিচল সংগঠন ও বন্দরে ২১ ও ২২ নং ওয়ার্ডের এলাকাবাসী উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তরা বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও বাংলাদেশ সরকার এখন পর্যন্ত দেউলিয়া হয়ে যায়নি। পানির অভাবের কারনে আমরা মসজিদে গিয়ে ওযু করতে পারছি না।
কঝবাসা বাড়িতে পানি নাই স্কুল কলেজেও পানি নাই। সকল কষ্ট সহ্য করা যায়। কিন্তু পানির কষ্ট সহ্য করা যায় না। বন্দরে ২১ ও ২২ নং ওয়ার্ডবাসী শিক্ষা ও সাংস্কৃতিক দিকে থেকে অনেক এগিয়ে। আমরা বিভিন্ন সমস্যা নিয়ে আপনার কাছে গেলে আপনি আমাদেরকে বলেন বাজেট নেই। আপনাদের কাছে মাপ চাই। যদি মাপেই চাঁন তাহলে ভালো ভাবে চান। আমরা প্রধানমন্ত্রী কাছ থেকে আমাদের দাবি আদায় করে নিব। আমরা আপনাদের বিরুদ্ধে কোন শ্লোগান দিতে চাই না। আপনারা আমাদের জনপ্রতিনিধি। আমরা আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছি। আমরা আপনাদেরকে ভালোবাসি বলেই ভোট দিয়ে আপনাদের নির্বাচিত করেছি। এ ভালোবাসা কমতে শুরু করেছে। মননীয় মেয়র,এমপি ও কাউন্সিলর উদ্দেশ্যে বলছি সে ভালোবাসা আর কমতে দিয়েন না।
বন্দর রাজবাড়ী অবিচল সংগঠনের সভাপতি মোঃ রতন মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন একই সংগঠনের সাধারন সম্পাদক মোঃ মানিক, ২১নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সামছুল, বন্দর বাড়ৈইপাড়া পঞ্চায়েত কমিটি সভাপতি নুর আলম, সমাজ সেবক শওকত হোসেন, রিনা বেগম ও মনি বেগমসহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২১ ও ২২ নং ওয়ার্ডের গন্যমান্য ব্যাক্তিবর্গ । গন – বিক্ষোভ মিছিলটি বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বের হয়ে বন্দর বাজার, বাবুপাড়া, ছালেহনগর, শাহীমসজিদের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিন করে বন্দর রাজবাড়ি শ্রমকল্যানের সামনে এসে গন-বিক্ষোভ মিছিল সমাপ্ত করা হয়। গন-বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে শতশত নারী পুরুষ বিভিন্ন প্লেকার্ড ব্যানার ফেস্টুন নিয়ে অংশ গ্রহন করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...