নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   আধিপত্য নিয়ে বন্দর ঘারমোড়ায় দুই গ্রুপের সংঘর্ষে ক্যাপ রোমান নিহত
আধিপত্য নিয়ে বন্দর ঘারমোড়ায় দুই গ্রুপের সংঘর্ষে ক্যাপ রোমান নিহত
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৬ মে, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  বন্দরে পোড়া তেলের ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাপ রোমান ও অনিক গ্রপের রক্তক্ষয়ি সংঘর্ষের ঘটনায় ক্যাপ রোমান (৩৬) নিহত হয়েছে। শুক্রবার (২৬ মে) রাত সাড়ে ৮টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া বাজারস্থ মরহুম রশীদ সরদারের মার্কেটের সামনে এ ঘটনাটি ঘটে।
নিহত ক্যাপ রোমান বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়াল বাড়ি ঘাট এলাকার আদু মিয়ার ছেলে। সংঘর্ষের ঘটনার খবর পেয়ে বন্দর থানা ওসি মোঃ আবু বকর সিদ্দিকসহ থানা পুলিশের একাধিক টিন ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুই পক্ষের রক্তক্ষয়ি সংঘর্ষের ঘটনায় ঘারমোড়া এলাকাসহ এর আশে পাশের এলাকা গুলোতে থমথমে ভাব বিরাজ করছে। এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, পোড়া তেলের ব্যবসার নিয়ন্ত্রন নিয়ে বন্দর উপজেলার ঘারমোড়া সরদার বাড়ি এলাকার মহিদ মিয়ার সন্ত্রাসী ছেলে অনিক গ্রæপের সাথে মদনগঞ্জ সৈয়লবাড়ী ঘাট এলাকার আদু মিয়ার ছেলে ক্যাপ রোমান গ্রæপের দীর্ঘ দিন ধরে পূর্ব শত্রুতা চলছিল। পোড়া তেলের ব্যবসা নিয়ে ইতিপূর্বে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।
বন্দর থানার অফিসার ইনর্চাজ আবু বকর সিদ্দিক জানান, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে আমিসহ বন্দর থানার একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে আসি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। এলাকাবাসী জখম অবস্থায় ক্যাপ রোমানকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...