নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা
 প্রচ্ছদ   লীড নিউজ   বঙ্গসাথী ক্লাব ক্রীড়াঙ্গনে পৃষ্ঠপোষকতার ভূমিকা পালন করছে – ক্রীড়া প্রতিমন্ত্রী
বঙ্গসাথী ক্লাব ক্রীড়াঙ্গনে পৃষ্ঠপোষকতার ভূমিকা পালন করছে – ক্রীড়া প্রতিমন্ত্রী
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৭ মে, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জে বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তি উপলক্ষ্যে শেখ ফজলুল হক মনি স্মৃতি অনুধর্ব ১৬ ও মাস্টার্স ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৭ মে বিকেলে দেওভোগ শেখ রাসেল পার্ক মিনি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিতটি হয়। মাস্টার্স ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়া দল সোনালী অতীত ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে সোনালী সকাল ক্লাব বিজয়ী হয়।পরে শেখ ফজলুল হক মনি স্মৃতি অনুধর্ব ১৬ অংশ নেয়া দল মদনগঞ্জ ফুটবল একাডেমি ও বঙ্গবীর সংসদের মধ্যে ট্রাইবেকারে মদনগঞ্জ ফুটবল একাডেমি বিজয়ী হয়। প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বঙ্গসাথী ক্লাবের সভাপতি আহমদ আলী রেজা উজ্জলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, যুবলীগের সভাপতি আব্দুল কাদির সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ।

এসময় প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে ১৮৬ টি মিনি স্টেডিয়াম করার উদ্যোগ নেয়া হয়েছে। ফুটবলের উন্নয়নে ইন্টার স্কুল ফুটবল চালু না থাকলেও অনুর্ধ ১৭ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সারা দেশে হাই স্কুল পর্যায়ে খেলা চালু আছে। ফতুল্লা স্টেডিয়ামের জলাবদ্ধতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, রিপোর্ট পেতেই আমাদের ৫ বছর সময় লেগেছে। এখন আমরা কাজ শুরু করবো। এসময় তিনি বলেন বঙ্গসাথী ক্লাব সমাজিক দায়িত্ব মানবসেবা ও ক্রীড়াঙ্গনে পৃষ্ঠপোষকতার ভূমিকা পালন করছে। ভাল কাজের বঙ্গসাথীর সুনাম সাড়া দেশে ছড়িয়ে পড়েছে। তাদের কার্যক্রমে আমরা মুগ্ধ হয়েছি।

এসময় উপস্থিথ ছিলেন বঙ্গসাথী ক্লাবের সহ সভাপতি আলহাজ্ব আঃ রব রনি খোকন, সহ সভাপতি মোঃ ফায়জুল ইসলাম রুবেল, সাধারন সম্পাদক গোলাম সারোয়ার শুভ, সহ সাধারন সম্পাদক মিনহাজুল কাদির মিমন
সাংগঠনিক সম্পাদক আলী হায়দার সাগর,
কোষাদক্ষ্য মোঃ মামুন মিয়া,
দপ্তর সম্পাদক জিয়াউল হক জিকো,
সাংস্কৃতিক সম্পাদক আবু রেজা রাসেল, প্রচার সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন, সহ প্রচার সম্পাদক
মোঃ টরিক আহাম্মেদ,
ক্রীড়া সম্পাদক মোঃ রিজোয়ানুল ফাহমিদ স্বচ্ছ,
সমাজ কল্যান সম্পাদক মোঃ জহিরুল ইসলাম,
মহিলা বিষক সম্পাদক রানু খন্দকার, আইন বিষয়ক সম্পাদক মোঃ মোজাম্মেল হক মল্লিক,

কার্যকরী কমিটির সদ্যস মোঃ ইকবাল বাবু, মোঃ আব্দুল মাতিন মোল্লা, আল আমিন হোসেন,
মাসুদ সারোয়ার রনি, মোঃ রেজাউল ইসলাম রনি, মোঃ হাসান উল রাকিব, মোঃ হাবিবুল হাসান হাবু, মোঃ মাহাবুবুর রহমান চঞ্চল, মোঃ জুয়েল শেখ, মোঃ আলী নুর সুমন, মোঃ ওমর চিশতী রাসেল, মোঃ ফিরোজ মাহবুব, মোঃ আমিনুল হক রিপন, গাউস মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ শাওন, সামছুল হক রিংকু, আরাফাত রহমান ওশিন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...