নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জাতীয়   দুই কোটি টাকায় বিক্রি হলো এক ভেড়া
দুই কোটি টাকায় বিক্রি হলো এক ভেড়া
  জাতীয় || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৯ অক্টোবর, ২০২২

মানুষ তার পছন্দের জিনিস সংগ্রহ করতে কত অর্থই না ব‌্যয় করেন। কেউ অতিরিক্ত টাকা দিয়ে জামা-কাপড়, জুতা, আসবাবপত্র বা বাড়ি ক্রয় করেন। কেউবা পছন্দের চিত্রকর্মের জন‌্য ব‌্যয় করেন লাখ লাখ টাকা। তবে এই তালিকায় পাঠক হয়তো যা আশা করতে পারেন না তা হলো ভেড়া। অস্ট্রেলিয়া ২ কোটি টাকা ব‌্যয় করে একটা ভেড়া কেনা হয়েছে।স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে বিক্রি হয়েছে এই ভেড়া। ভেড়াটি কিনেছে এলিট অস্ট্রেলিয়ান হোয়াইট সিন্ডিকেট এর চার সদস‌্য।অস্ট্রেলিয়ায় ভেড়ার মাংস ও চামড়ার চাহিদা বেশি। বিশেষ করে মাংসের জন্য সাদা ভেড়ার চাহিদা দিন দিন বাড়ছে। আর সেই সঙ্গে দাম বাড়তে শুরু করেছে এই ধরনের ভেড়ার।ভেড়া বিক্রেতা গ্রাহাম গিলমোর বলেন, আমার ভেড়াটির দাম কোটি টাকা ছাড়াবে তা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। এটি একটি বিশেষ প্রজাতির ভেড়া। এদের গায়ে খুব বেশি লোম হয় না। শুধু মাংসের জন্যই এই ভেড়া প্রতিপালন করা হয়। খুব দ্রুত বড় হয় এই ভেড়া। অস্ট্রেলিয়ায় যেহেতু ভেড়ার মাংসের চাহিদা বিপুল, তাই হালকা পশমের এই ভেড়ারও চাহিদা বাড়তে শুরু করেছে।গত বছরে স্কটল্যান্ডে একটি ভেড়া বিক্রি হয়েছিল সাড়ে তিন কোটি টাকায়। সেটি টেক্সেল প্রজাতির ভেড়া ছিল। ভেড়াটির নাম ছিল ‘ডাবল ডায়মন্ড’। ২০২১ সালের সবচেয়ে দামি ভেড়ার খেতাব জিতেছিল এটি। এ বছর এখন পর্যন্ত গ্রাহাম গিলমোর ভেড়াটি সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে।
তথ‌্যসূত্র: ইন্ডিয়া টাইমস

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...