নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   অর্থনীতি   ঢাকা-রূপগঞ্জ-কালীগঞ্জ সড়কের রূপগঞ্জ অংশের নির্মাণ কাজের উদ্বোধন
ঢাকা-রূপগঞ্জ-কালীগঞ্জ সড়কের রূপগঞ্জ অংশের নির্মাণ কাজের উদ্বোধন
  অর্থনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৩ জুন, ২০২৩

নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ ঢাকা-রূপগঞ্জ-কালীগঞ্জ সড়কের রূপগঞ্জ অংশের ১৫ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ গতকাল ৩ জুন শনিবার উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এই সড়ক ১৮ ফুট প্রস্থে পাকাকরণ ও ৬ ফুট করে ফুটপাত এবং মাটি ভরাট কাজের ব্যয় ধরা হয়েছে ৮৫ কোটি টাকা। বৃহত্তর ঢাকা উন্নয়ন প্রকল্প-৪ (জিডিপি-৪) এর অধীনে সড়কটি নির্মাণ করা হবে। আগামী ডিসেম্বর মাসের আগেই এ সড়কের নির্মাণ কাজ সমাপ্ত হবে।

রূপগঞ্জের এইচ আর মডেল স্কুল মাঠে আয়োজিত সড়ক নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুইয়া। সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব

মোঃ শাহজাহান ভুইয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা প্রকৌশলী জামালউদ্দিন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন,
আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ, মশিউর রহমান তারেক, ওবায়দুল মজিদ জুয়েল, মাছুম চৌধুরী অপু, শীলা রাণী পাল, আলহাজ্ব হাবিবুর রহমান হারেছ, ইমন হাসান
খোকন, ছাত্রলীগ নেতা আব্দুল আজিজ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের যতো অর্জন তার পুরোটাই এসেছে আওয়ামীলীগ সরকারের হাত ধরে। আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। আওয়ামীলীগ ক্ষমতায় আসলেই দেশের সার্বিক উন্নয়ন হয়। পরে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...