নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   বীর মুক্তিযোদ্ধারা শুনালেন মুক্তিযুদ্ধকালীণ বীরত্ব গাঁথা ইতিহাস
বীর মুক্তিযোদ্ধারা শুনালেন মুক্তিযুদ্ধকালীণ বীরত্ব গাঁথা ইতিহাস
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৪ জুন, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দরে  নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরতে বীর মুক্তিযোদ্ধারা  বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের শুনালেন মুক্তিযুদ্ধের বীরত্ব গাঁথা। রোববার (৪ জুন) বিকেলে বন্দর উপজেলা মিলনায়তনে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের  চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায়  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এ অনুষ্ঠানের আয়োজন করে।  জামুকার পরিচালক শাহ আলম সরদার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
বন্দর উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত এ খুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের  চেতনা বাস্তবায়ন প্রকল্পের পরিচালক ড. মোঃ নূরুল আমিন, বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, ছালিমা হোসেন শান্তা,  বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিষা রাণী কর্মকার, বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক প্রমুখ ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জসিম আহমেদ তোতা, বন্দর ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ মিয়া,  ধামগর ইউনিয়ন  কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ মাস্টার।  পরে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...