নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   শীর্ষ খবর   সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যায় না’গঞ্জ প্রেসক্লাবের নিন্দা
সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যায় না’গঞ্জ প্রেসক্লাবের নিন্দা
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৬ জুন, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম দুর্বৃত্তের হামলায় নিহতের ঘটনায়
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নিন্দা জানিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
বাংলানিউজ ২৪.কম জেলা প্রতিনিধি ও দৈনিক মানবজমিনের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম দুর্বৃত্তদের হামলায় নিহত হওয়ার ঘটনায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
গত বুধবার রাতে গোলাম রাব্বানী নাদিমের উপর কিছু দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালায়, বৃহষ্পতিবার দুপুরে সে মারা যায়। গোলাম রাব্বানী নাদিমের উপর হামলা মানেই সত্য সাংবাদিকতার কন্ঠ রোধ করার সামিল।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন ক্লাবের সব সদস্যদের পক্ষ থেকে ন্যাক্কার জনক এই ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি খুনিদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং নিহতের রুহের মাগফেরাত কামনা করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...