নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   জেলা বিএনপি’র সভাপতি গিয়াস উদ্দিন, সম্পাদক গোলাম ফারুক খোকন 
জেলা বিএনপি’র সভাপতি গিয়াস উদ্দিন, সম্পাদক গোলাম ফারুক খোকন 
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৭ জুন, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ দীর্ঘ ১৪ বছর পর নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিএনপি দলীয় সাবেক সাংসদ গিয়াসউদ্দিনকে সভাপতি এবং গোলাম ফারুক খোকনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।  বিএনপি’র ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ সম্মেলনে নির্বাচিতদের নাম ঘোষনা করেন,
শনিবার ১৭ জুন সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভাপতি ও সাধারণ সম্পাদক এর নাম ঘোষণা করার পুর্বে তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।সম্মেলনের শেষ মুহুর্তে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্বি-বার্ষিক কাউন্সিলে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন।
অন্যদিকে, সম্মেলনকে ঘিরে কঠোর নিরাপত্তা নিয়োজিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।  জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব গোলাম ফারুক খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, ফরিদা ইয়াসমিন, আজহারুল ইসলাম মান্নান প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, আড়াই হাজার বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুইয়া।উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির নবনির্বাচিত কমিটির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভুইয়া, সহসভাপতি হাজী মো শশহীদুল্লাহ্, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো নজরুল ইসলাম প্রমুখ।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন বলেন, সম্মেলনের পূর্বে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ নিশ্চিত হয়ে গেলেও অফিসিয়ালভাবে সম্মেলনে তাদের নাম ঘোষণা করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
সর্বশেষ ২০০৯ সালের ২৫ শে নভেম্বর শহরের আলী আহমেদ চুনকা পৌর মিলনায়তনে জেলা বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
ওই সম্মেলনে তৈমূর আলম খন্দকারকে সভাপতি ও কাজী মনিরুজ্জামানকে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাধরণ সম্পাদক করা হয়েছিল। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...