নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   না’গঞ্জ প্রেস ক্লাবের যে কোনো প্রয়োজনে পাশে থাকবো – মেয়র আইভী
না’গঞ্জ প্রেস ক্লাবের যে কোনো প্রয়োজনে পাশে থাকবো – মেয়র আইভী
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৫ জুন, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নব নির্বাচিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাতের সময় বলেন, এই শহরের উন্নয়নের স্বার্থে সকলের সাথে বসবো, কথা বলবো এবং কাজ করবো। তিনি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের যে কোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। রবিবার (২৫ জুন) দুপুরে নগরভবনে মেয়রের কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।


এ সময় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, আমি আমার বাবার আদর্শের অনুসারী হয়েই কাজ করি এই শহরে। কারো সাথে আমার কোনো শত্রæতা নেই, বন্ধুত্ব সকলের সাথে। ব্যক্তিগত ভাবে কারো সাথে আমার কোনো রেষারেষি নেই। এই শহরের সকল মানুষের সাথে মিলেমিশে কাজ করার চেষ্টা করি। তিনি আরও বলেন, মাঝে মাঝে সত্য কথা বলতে হয়, আর ঐ সত্য কথা বলার কারণে হয়তো বন্ধুত্বের সংখ্যা কমে যায়। কিন্তু সত্য থেকে আমি সরে আসতে পারবো না, সত্য অনেক কঠিন। তার মানে এই না যে, নারায়ণগঞ্জের স্বার্থে কারো সাথে বসবো না, কথা বলবো না, তা কিন্তু নয়।

তার প্রমাণ কিন্তু আপনারা একাধিকবার পেয়েছেন। আমার এই আসনের এমপি, সেলিম ওসমান সাহেব কিন্তু সিটি কর্পোরেশনের বাজেট অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানে এসেছেন। এছাড়া ২০০৪ সালে যখন বন্যা হলো, তখন কিন্তু মাসুদ (সাংবাদিক আবু সাউদ মাসুদ) ভাই ও দিপু (সাংবাদিক আরিফ আলম দিপু) ভাইকে সাথে নিয়ে সেলিম ভাই (সেলিম ওসমান) এসে নারায়ণগঞ্জ পৌরসভায় ১০০০ টন চাল ও দুধ দিয়ে গেছেন। নারায়ণগঞ্জের স্বার্থের জন্য আমি কখনো পিছ পা হইনি। তাঁর সাথে সাক্ষাত করতে আসায় প্রেস ক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কার্যকরী পরিষদের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি আরিফ আলম দীপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন পরিষদের পক্ষে নেতৃত্ব দেন। প্রেস ক্লাবের পক্ষ থেকে পরিষদের নব নির্বাচিত নেতৃবৃন্দ মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান ও ক্রেষ্ট উপহার প্রদান করেন। সাক্ষাতকালে প্রেস ক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের পূর্বে আমাদের প্রধান প্রতিশ্রুতি ছিলো নারায়ণগঞ্জের উন্নয়ণে দলমত নির্বিশেষে আমরা সকলকে নিয়ে কাজ করবো।

আমাদের এই প্রতিশ্রুতিতে আস্থা রেখে ভোটাররা তাঁদের মূল্যবান ভোট প্রদান করে আমাদের পূর্ণ প্যানেলকে বিশাল ভোটের ব্যবধানে নিরঙ্কুশভাবে জয়ী করেছেন। ফলে প্রেস ক্লাবের উন্নয়নে আমাদের দায়িত্বও বেড়ে গেছে। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের উন্নয়নে আমরা আপনাকে পাশে চাই। সাংবাদিকদের কল্যাণে একটি কল্যাণ ফান্ড করার প্রতিশ্রুতিও নির্বাচনী ইশতেহারে ছিলো উল্লেখ করে সাংবাদিক কল্যাণ ফান্ডে সহযোগিতা করার দাবি তুলে ধরে প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে সিটি কর্পোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে সবসময় পাশে পাবার প্রত্যয় ব্যক্ত করেন প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।সাক্ষাতকালে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের নব নির্বাচিত সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী পরিষদ সদস্য আবু সাউদ মাসুদ, একেএম মাহফুজুর রহমান, আব্দুস সালাম, আফজাল হোসেন পন্টি, আবু আল আমিন খান মিঠু, স্থায়ী সদস্য প্রণব কৃ রায়, মো: শফিকুল ইসলাম, হাসান উল রাকিব প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...