নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   শীর্ষ খবর   পাগলা মহিষের আক্রমন | পুলিশের গুলি লক্ষভ্রষ্ট হয়ে যুবক গুলিবিদ্ধ 
পাগলা মহিষের আক্রমন | পুলিশের গুলি লক্ষভ্রষ্ট হয়ে যুবক গুলিবিদ্ধ 
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১ জুলাই, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ পাগলা মহিষের আক্রমন থেকে রক্ষা পেতে পুলিশের গুলি লক্ষভ্রষ্ট হয়ে যুবক গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ যুবকের নাম শান্ত(২৪)। সে দুপ্তারা এলাকার বাবুল মিয়ার ছেলে। শুক্রবার ৩০ জুন সকালে আড়াইহাজার উপজেলার দুপ্তারা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আহত যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসি ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শুক্রবার সকালে দুপ্তারা এলাকায় একটি মহিষ পাগলামি করে সাধারন মানুষের ওপর আক্রমন করে তাণ্ডব চালাতে থাকে । এসময় আড়াইহাকার থানার  এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম টহল দিচ্ছিল। পরে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে অবহিত করলে ঘটনাস্থলে গিয়ে এসআই শহিদুল পাগলা মহিষটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এ সময় তা লক্ষ্যভ্রষ্ট হয়ে মহিষটির পেছনে থাকা যুবক শান্তর পেটের ডানপাশে বিদ্ধ হয়। পুলিশ ও স্থানীয়রা শান্তকে গুরুতর অবস্থায় উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ঈদুল আজহার আগের রাতে হাট থেকে কোরবানির উদ্দেশে কেনা একটি মহিষ ক্রেতা ও তার লোকজনকে আঘাত করে ছুটে যায়। এতে দুইজন আহত হন। পরে বেপরোয়া মহিষটি শুক্রবার সকালে বিভিন্ন স্থানে তাণ্ডব চালালেও কেউ তাকে ধরতে পারেনি। এ অবস্থায় স্থানীয়দের কাছে খবর পেয়ে টহলরত পুলিশ মহিষটিকে ধরার চেষ্টা করে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...