নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   বিচার শালিসি বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাজিব  নিহত
বিচার শালিসি বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাজিব  নিহত
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দরে বিচার শালিসি বৈঠকে প্রতিপক্ষ সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রাজিব (২০) নামে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৬ জুলাই) সন্ধ্যায় ৬টা ৪০ মিনিটে বন্দর থানার নবীগঞ্জস্থ কামাল উদ্দিনের মোড়ে য়ালটন শোরুমের সামনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত রাজিব বন্দর থানার ২৪নং ওয়ার্ডের কাইতাখালি এলাকার তারা মিয়ার ছেলে।
হত্যাকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে নিহতের লাশ উদ্ধারের পর সুরুতহাল রির্পোট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের র্মগে প্রেরণ করেছে। হত্যাকান্ডের ঘটনায় বন্দর থানার অফিসার ইনর্চাজ মোঃ আবু বকর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন  করেছেন।
এ ব্যাপারে বন্দর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, অটো চুরি ঘটনা নিয়ে বন্দর থানার নবীগঞ্জ কাইতাখালি এলাকার তারা মিয়ার ছেলে রাজিব এর সাথে একই থানার নবীগঞ্জ কদমতলী রুপনগর এলাকার এমপি কালাম মিয়ার ছেলে রাতুলের সাথে পূর্ব বিরোধ ছিল। বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে নবীগঞ্জ এলাকায় এ নিয়ে বিচার শালিস বসে।
বিচার শালিসি চলাকালে এক পর্যায়ে রাতুলসহ কয়েকজন সন্ত্রাসী ক্ষিপ্ত হয়ে এলাপাথারী ভাবে ছুরিকাঘাত করে কৌশলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে মুমুর্ষ অবস্থায় রাজিবকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, হত্যাকান্ডের ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করি। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকারিদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যহত রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...