নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালীতে সেন্টুর বিশাল শোডাউন   |   অপরিকল্পিত কনটেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি   |   মাসে ৪০ লাখ টাকার চাঁদাবাজি ডিসিকে স্মারকলিপি দিল শ্রমিক দল নেতা   |   স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন   |   ফতুল্লায় কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে 
 প্রচ্ছদ   জেলার খবর   জিটিভির চেয়ারম্যানের রোগ মুক্তি কামনায় মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা
জিটিভির চেয়ারম্যানের রোগ মুক্তি কামনায় মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৯ জুলাই, ২০২৩

রূপগঞ্জ প্রতিনিধিঃ রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের কনিষ্ঠ পুত্র জিটিভির চেয়ারম্যান ও এফবিসিসিআই’র পরিচালক গোলাম আশরিয়া বাপ্পি’র রোগ মুক্তি কামনায় মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়েছে। ৯ জুলাই রবিবার উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া ইসলামীয়া মাদ্রাসায় দোয়া এবং উত্তর কায়েতপাড়া শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির ও শ্রী শ্রী বনদূর্গা সেবাশ্রম মন্দিরে প্রার্থনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সভাপতি কামাল আহমেদ রঞ্জু, স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আকতার ফকির, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তৌকির আহমেদ,

৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সালাম মোল্লা, সাধারণ সম্পাদক রঞ্জিত, ৫নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো রাসেল, সাংগঠনিক সম্পাদক রিজভী, শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির কমিটির সভাপতি শ্রী জীবন সরকার, সহ সভাপতি শ্রী কালীপদ সরকার,

সাধারণ সম্পাদক শ্রী জগৎ চাঁন সরকার। শ্রী শ্রী বনদূর্গা সেবাশ্রম মন্দিরের সভাপতি- শ্রী সুনীল সরকার, সাধারণ সম্পাদক শ্রী শংকর সরকার, কোষাধ্যক্ষ শ্রী সুশীল সরকার প্রমূখ।
পরে মাদ্রাসার ছাত্রদের মধ্যে তবারক ও মন্দিরে প্রসাদ বিতরণ করা হয়।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...