নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   মহাসমাবেশ ঘিরে বন্দরে বিএনপি নেতা মুকুলের বাড়িতে পুলিশের অভিযান 
মহাসমাবেশ ঘিরে বন্দরে বিএনপি নেতা মুকুলের বাড়িতে পুলিশের অভিযান 
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১২ জুলাই, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ  কেন্দ্রীয় বিএনপি এক দফা দাবি আদায়ের লক্ষে বন্দরে প্রস্তুতি মূলক সভা করার জের ধরে বিএনপি নেতা আলহাজ্ব আতাউর রহমান মুকুলের বাস ভবনে পুলিশি অভিযান চালানোর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১১ জুলাই) রাত ৮টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের কবিলেরমোড়স্থ মুকুলের বাসভবনে এ অভিযান পরিচালনা করা হয়।  তবে পুলিশি অভিযানে কাউকে গ্রেপ্তার করার খবর পাওয়া যায়নি।

বিএনপি নেতা মুকুলের বাড়িতে পুলিশের অভিযান পরিচালনা করায় সাধারন নেতাকর্মীদের মাঝে গ্রেপ্তার আতংক বিরাজ করছে। এলাকাবাসী ও নেতাকর্মীরা জানিয়েছে ১০/১৫ জনের একটি পুলিশের টিম মঙ্গলবার রাত ৮টার দিকে মহানগর বিএনপি নেতা রষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুলের বাস ভবনে ঘিরে রাখে।

এ ছাড়া বিএনপি নেতার বাস ভবনের লোহার গেইট তালাবদ্ধ করে বিএনপি নেতার পরিবারকে অবরুদ্ধ করে রাখার কথা জানিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা আলহাজ্ব আতাউর রহমান মুকুলের বাড়িতে  পুলিশি অভিযানের ঘটনায় র্তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর ও বন্দর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।। এ ব্যাপারে বন্দর থানার ওসি মোঃ আবু বকর সিদ্দিক জানান, বিএনপি নেতা মুকুলে বাড়িতে  পুলিশের অভিযান পরিচালনা কথা অস্বিকার করেন।

উল্লেখ্য, বুধবার বিকেলে কেন্দ্রীয় বিএনপি এক দফা দাবি আদায়ের লক্ষে ঢাকা মহা সমাবেশ সফল করার জন্য মহানগর বিএনপি নেতা আলহাজ¦ আতাউর রহমান মুকুলের বাস ভবনে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি মূলক সভা শেষে ওই দিন রাতে উল্লেখিত নেতার বাড়িতে পুলিশের অভিযান পরিচারনা করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...