নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   সাংসদ বাবুর সাথে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের মতবিনিময় 
সাংসদ বাবুর সাথে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের মতবিনিময় 
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৬ জুলাই, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেছেন, বাস্তবতাকে ধরে রেখেই সাংবাদিকতা করতে হবে, উপেক্ষা করে নয়। নারায়ণগঞ্জের সাংবাদিকদের উচিত সত্য তুলে ধরা। তিনি বলেন, আমি চেষ্টা করি নিজ এলাকার জন্য কাজ করার। আশা করি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের উন্নয়নেও কাজ করতে পারবো।
শনিবার দুপুরে আড়াইহাজার উপজেলা আধুনিক ডাক বাংলোয় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নব নির্বাচিত কার্যকরী পরিষদের সাথে এক সৌজন্য সাক্ষাতে নজরুল ইসলাম বাবু এসব কথা বলেন।
আমেরিকার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ও অনভিপ্রেত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু আরও বলেন, সেখানে যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক। এধরণের ঘটনার কারণে বিদেশে বাংলাদেশের ভাবমুর্তি নষ্ট হচ্ছে।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর থেকেই চেষ্টা করেছি এলাকার উন্নয়নে কাজ করতে। চেষ্টা করেছি আড়াইহাজারকে নারায়ণগঞ্জ শহরের কাছাকাছি নিয়ে আসতে। এজন্য প্রথমেই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছি।
সৌজন্য সাক্ষাতকালে নজরুল ইসলাম বাবু প্রেস ক্লাবের নব নির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন। প্রেস ক্লাবের পক্ষ থেকেও তাকে ফুল ও ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু সৌজন্য সাক্ষাতে প্রেস ক্লাবের নানা দিক তুলে ধরে বলেন, এই কার্যকরী পরিষদ প্রথম থেকেই চেষ্টা করছে প্রেস ক্লাবকে সবার জন্য উন্মুক্ত করে দিতে। সেই সঙ্গে জনপ্রতিনিধিদের প্রেস ক্লাবমুখী করতে।
এজন্য প্রেস ক্লাবে সংসদ সদস্যসহ জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা বাড়াতে এই পরিষদ প্রথম থেকেই উদ্যোগ নিয়েছে। তিনি প্রেস ক্লাবের উন্নয়নে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর সহযোগিতা কামনা করেন।
সৌজন্য সাক্ষাতকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: লুৎফর রহমান কাকন, কার্যকরী কমিটির সদস্য আবু সাউদ মাসুদ, একেএম মাহফুজুর রহমান, আব্দুস সালাম, আফজাল হোসেন পন্টি ও আবু আল আমিন খান মিঠু প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...