নারায়ণগঞ্জ  শুক্রবার | ১০ই এপ্রিল, ২০২৬ | ২৭শে চৈত্র, ১৪৩২ বসন্তকাল | ২১শে শাওয়াল, ১৪৪৭

শিরোনাম
  |   অনুমোদনহীন মোড়কে ভোজ্য তেল বিক্রির অপরাধে দেড় লাখ টাকা জরিমানা   |   হোসেনপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে অনিয়মের অভিযোগ,ক্ষোভ এলাকাবাসী   |   গার্মেন্টসের ঝুট নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ দু’জন গুলিবিদ্ধ আহত পাঁচ   |   জমি নিয়ে বিরোধ পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকা মাছ হত্যার অভিযোগ   |   ৪ বছর পর নয়ন মিয়া হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১   |   মানুষ নিরাপদ অভিবাসনের সঠিক পথ জানলে মানবপাচার রোধ সম্ভব হবে   |   নবাববাড়ি মার্কেটে আগুন দেওয়া অপরাধী দেলাওয়ারকে পুলিশ গ্রেফতার করেছে   |   বন্দরে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপযস্ত   |   কৃষকের শতাধিক সবজী গাছ কেটে নিল দুর্বৃত্তরা   |   ইটিপি প্লান ছাড়া পরিচালিত তিনটি ডায়িংয়ের  বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন   |   বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত   |   নারায়ণগঞ্জ ক্লাব স্বাধীনতা কাপ স্নুকার চ্যাম্পিয়নশীপ উদ্বোধন    |   কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার   |   নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার, পাশবিক নির্যাতনে হত্যা পুলিশ   |   শম্ভুপুরা ইউনিয়নে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান শিমুল   |   ৮৮ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড   |   দুটি ইটভাটায় অভিযান আইন লংঘনে এক লাখ বিশ হাজার টাকা জরিমানা   |   মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দুই গ্রুপের সংঘর্ষ পুলিশের লাঠিচার্জ   |   ৩২ কেজি গাঁজা সহ প্রাইভেটকার আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ   |   জেলা পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত
 প্রচ্ছদ   লীড নিউজ   চাষাঢ়ায়  ফায়ার সার্ভিসের গাড়ির দুর্ঘটনায় চালকসহ নিহত ৪ , আহত ১০
চাষাঢ়ায়  ফায়ার সার্ভিসের গাড়ির দুর্ঘটনায় চালকসহ নিহত ৪ , আহত ১০
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৪ জুলাই, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগ‌ঞ্জের ফতুল্লার বি‌সিক নগরী‌তে এক‌টি পোষাক কারখানায় আগুন লা‌গে । সে আগু‌নের খব‌রে হা‌জিগঞ্জ ফায়ার সা‌র্ভিসের এক‌টি ইউনিট দ্রত গ‌তি‌তে ছু‌টে চ‌লে।
গা‌ড়ি‌টি নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় এলে ফায়ার সার্ভিসের গাড়ির চালক জাহা‌ঙ্গির হৃদ‌রো‌গে আক্রান্ত হ‌লে ফায়ার সার্ভিসের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহি বাস, একটি প্রাইভেটকার ও তিনটি অটোরিকশাকে চাপা দেয়।
এতে কমপক্ষে ৮ জন আহত হয়েছে। এতে মারা যায় এক পুরুষ পথচা‌রি ।
সোমবার বেলা ১১টার দিকে এই ঘটনায় নিহত দুইজনের মধ্যে একজন ফায়ার সার্ভিসের গাড়ি চালক জাহাঙ্গীর আলম(৪৫) এবং একপথচারী পুরুষ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ উপজেলার ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরীতে ফকির এ্যাপারেলসে আগুনের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। ফায়ার সার্ভিসের গাড়িটি শহরের চাষাঢ়া সান্তনা মার্কেটের সামনে গাড়ির চালক জাহাঙ্গীর আলম স্ট্রোক করেন। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আনন্দ পরিবহনের যাত্রীবাহি বাস, একটি প্রাইভেটকার, তিনটি ব্যাটারী চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আনন্দ বাসের চাকার নিচে পিষ্ট হয়ে এক পথচারী নিহত হয়।
ব্যাটারী চালিত অটোরিকশার ৮ যাত্রী আহত হয়েছে। আহতেদর আশপাশের লোকজন উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের অবস্থার আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসের চাকায় পিষ্ট হয়ে নিহ পথচারীর মরদেহ আনন্দ পরিবহনের গাড়ির প্লেট কেটে বের করা হয়েছে।এদিকে দুর্ঘটনার পর থেকে শহরের চাষাঢ়া ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে যানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ‌নিসুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের গাড়ির চালক স্ট্রোক করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়।
এতে এক পথচারী নিহত হয়েছে। আহত হয়েছে ৮ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের গাড়ি চালক স্ট্রোক করে মারা গেছেন।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস ঢাকা সদর দপ্তরের উপ-পরিচালক আক্তারুজ্জামান সাংবাদিকদের জানান, আগুনের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়ি বিসিকের উদ্দেশ্যে যাচ্ছিলেন চালক জাহাঙ্গীর আলম। পথে চাষাঢ়ায় তিনি স্ট্রোক করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে।  এতে দুর্ঘটনায় ঘটনাস্থলেই পথচারী একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৮ জন। তিনি বলেন, গাড়িটি ধাক্কা দেওয়ার আগে জাহাঙ্গীর আলম স্ট্রোক করে মারা গেছেন গাড়িতে তার সঙ্গে থাকা কর্মী জানিয়েছেন। তিনি বলেন, বিষয়‌টি গাড়ির চালক জাহাঙ্গীর আলমের মর‌দেহ ময়না তদন্তের পর পু‌রোপু‌রি নিশ্চিত করে বলা যাবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...