নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   দীর্ঘ ৮ মাস পর নারায়ণগঞ্জে রুটে ৮ জোড়া রেল চলাচল শুরু | ভাড়া ৫ টাকা বৃদ্ধি 
দীর্ঘ ৮ মাস পর নারায়ণগঞ্জে রুটে ৮ জোড়া রেল চলাচল শুরু | ভাড়া ৫ টাকা বৃদ্ধি 
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  দীর্ঘ আট মাস পর ঢাকা নারায়ণগঞ্জ রুটে রেল চলাচল শুরু হওয়া যাত্রীরা খুশি । এ রুটে ১৬ জোরা ট্রেনে কমিয়ে ৮ জোরা ট্রেন চলাচল করবে। রেল কর্তৃপক্ষ ট্রেনের সংখ্যা কমানোর কারন বলছেন ঢাকা গেন্ডিরিয়ায় ট্রেন লাইন মেরামতের কাজ এখনো শেষ হয়নি। পর্বের ১৫ টাকা থেকে বাড়িয়ে বর্তামানে ট্রেনের ভাড়া ২০ করে ৫ টাকা বাড়ানো হয়েছে। যাত্রীদের ট্রেন ভাড়া বাড়ানোর বিষয়ে তেমন আপত্তি না থাকলেও ট্রেন চলাচলের সময়সূচীর বিষয়ে আপত্তি জানিয়েছেন।
যাত্রীদের দাবি ট্রেন চলাচলের সময়সূচী পরিবর্তন না করলে অফিসগামী ও ছাত্রছাত্রী যাত্রীদের চলাচলে অসুবিধা হবে। যাত্রীরা সময়সূচি পরিবর্তন করতে রেল কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন। আজ মঙ্গলবার ০১ আগস্ট সকাল ৫ টায় প্রথম ঢাকা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে আসে।
এদিকে নারায়ণগঞ্জ রেল স্টেশন মাষ্টার কামরুল ইসলাম খান জানিয়েছেন, আগে ঢাকা -নারায়ণগঞ্জ রুটে মেইল ট্রেন চলতো তার ভাড়া ছিল ১৫ টাকা।
 এখন উন্নত করে এ রুটে কমিউটার ট্রেন চলাচল শুরু হলো যার ভাড়া ২০ টাকা। আর কমিউটার ট্রেনের টিকির পর্ব থেকেই ২০ টাকা নির্ধারন করেছে রেল কর্তৃপক্ষ। এ ট্রেনে যাত্রীদের সুবিধার জন্য পর্যাপ্ত পাকা ও লাইট অন্যান্য সুবিধার রয়েছে। গেন্ডারিয়া ট্রেন লাইনের কাজ সমাপ্ত হলে ১৬ জোরা ট্রেন চলাচল শুরু হবে। আর গেন্ডারিয়া স্টেশনে লাইনের সংস্কার কাজ চলমান থাকায় ট্রেনের লাইন পরিবর্তন করা যায় না।
এ কারনে রেলকর্তৃপক্ষ সে হিসেব মিলিয়ে ট্রেন চলাচলের সময়সূচি নির্ধারন করেছে।
পদ্মা সেতুর রেল লাইন স্থাপন ও ঢাকা -নারায়ণগঞ্জ রুডে ডাবল লাইন মেরামতের কাজ করতে গত ৪ ডিসেম্বর থেকে এ রুটে ট্রেন চলাচল বন্ধ করা হয়। গত ২৫ জুলাই রেল মন্ত্রী নূরুল ইসলাম সুজন নারায়ণগঞ্জ রেল স্টেশন পরিদর্শন করেন ১ আগস্ট থেকে ট্রেন চলাচল শুরু হওয়ার ঘোষনা দেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...