নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাসহ এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাসহ এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৫ আগস্ট, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাসহ সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছেন জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ জেলা ও মহানগর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
শিক্ষকরা জাতি গড়ার কারিগর। আদর্শ সমাজ, আদর্শ প্রজন্ম গড়তে শিক্ষকদের ভূমিকা অতুলনীয়। অথচ শিক্ষকরাই আজ অবহেলিত।
সামাজিক এবং অর্থনৈতিকভাবে বৈষম্যের শিকার। বিদ্যমান শিক্ষাব্যবস্থার মাঝে বৈশম্য বজায় রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।
৫ আগস্ট শনিবার বিকেলে দেশব্যাপী জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটি ঘোষিত মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় সহ-সভাপতি ভাইস প্রিন্সিপাল মাও. নেসার উদ্দিন তার বক্তব্যে উপর্যুক্ত কথা বলেন।
নগর সেক্রেটারী মুহা. আমির হোসেন এর পরিচালনায় প্রেসক্লাব চত্ত¡রে “স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাসহ সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলককরণ এবং মাদরাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখার দাবীতে আয়োজিত মানববন্ধনে সভাপতি বলেন- আমরা বলতে চাই, স্ব স্ব ধর্মের নামে ধর্ম শিক্ষার বই প্রকাশ করতে হবে। শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।
বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, ইবতেদায়ী মাদরাসাগুলো আজ চরমভাবে অবহেলিত। অবকাঠামোগত উন্নায়ন থেকে বি ত। আমলাতান্ত্রিক জটিলতা এবং সাকারের অভ্যন্তরে থাকা একটি মহলের অনীহার কারণে ইবতেদায়ী মাদরাসার শিক্ষক কর্মচারীরা বেতন বৈষ্যম্যের শিকার।
বিশেষ অতিথি মাও. দ্বিন ইসলাম বলেন- জাতীয় শিক্ষানীতি ২০১০, ইবতেদায়ী মাদরাসা নীতিমালা-২০১৮, সকারের নির্বাচনী ইশতেহার, বাংলাদেশের সংবিধানে প্রদত্ত অধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকার কমিশন এর নির্দেশনা এসব কোনো কিছুই ইবতেদায়ী মাদরাসা শিক্ষার ভাগ্য বদলাতে পারেনি।
কাদের ইশারায় আজকে ইবতেদায়ী মাদরাসা শিক্ষাকরা মানবেতর জীবনযাপন করছে তার তদন্ত হওয়া প্রয়োজন।
আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহা. আলতাফ হোসেন গাজী, সহ-সভাপতি মুহা. আঃ হান্নান, শিক্ষক ফোরাম জেলা সহ-সভাপতি মুফতী আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারী মুহা মাকসুদুর রহমান উদ্দিন প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...