নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা
 প্রচ্ছদ   লীড নিউজ   ২২ বছর পর আলোচিত আফতাব চেয়ারম্যান হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
মতামত / ২২ বছর পর আলোচিত আফতাব চেয়ারম্যান হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৬ আগস্ট, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলাার আলোচিত কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন হত্যা মামলায় বাইশ বছর পর দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সাজাপ্রাপ্তরা হলেন, আবুল কালাম ও নূর মোহাম্মদ।

এছাড়া নূর মোহাম্মদকে এক লক্ষ টাকা জরিমানা করা।অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়। এ রায়ে ১৫ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ নারায়ণগঞ্জ এর বিচারক শাম্মী আক্তার এ রায় দেন। রায়ের সময়ে আবুল কালাম আদালতে অনুপস্থিত ছিলেন।


নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, আদালতে সাক্ষ্যর দীর্ঘ শুনানি, যুক্তি তর্ক শেষে দুইজনের যাব্বজীবন সাজার আদেশ দেয়া হয়েছে। সেই সাথে ১৫ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।


২০০১ সালের ১৪ নভেম্বর কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিন ঢাকা থেকে রূপগঞ্জে ফিরে রিকশায় করে বাড়ি যাচ্ছিলেন। পথে ইসাখালি গ্রামের ইসলাম হাজীর বাড়ির পাশে তাকে কুপিয়ে হত্যা করা হয়। পরের দিন নিহতের ছেলে সোহেল রানা বাদি হয়ে রূপগঞ্জ থানায় ১৭ জনকে আসামী করে মামলা করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...