নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   নারীদের নিরাপত্তার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে – জেলা প্রশাসক
নারীদের নিরাপত্তার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে – জেলা প্রশাসক
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেছেন, বিভিন্ন কারখানার নিক্ষিপ্ত বর্জ্যে  নারায়ণগঞ্জের প্রাণ শীতলক্ষ্যার পানি দূষিত হয়ে গেছে। বিশেষ করে অর্ধশত ডাইং ফ্যাক্টরি পরিশোধন ছ্ড়াাই বিষাক্ত বর্জ্য ফেলছে  শীতলক্ষ্যায়। শীতলক্ষ্যাকে দূষণের কবল থেকে বাঁচাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি কারখানাকে চিঠি দেওয়া হয়েছে।
ভবিষ্যত প্রজন্মের হাতে সুন্দর বাংলাদেশ তুলে দিতে সকলকে এক সঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, মেয়েরা বিদ্যালয়ে যাওয়ার পথে বখাটে দ্বারা যাতে কোনো রকমের হয়রানীর শিকার না হয় সেদিকে কঠোর দৃষ্টি রাখা হবে। নারীদের নিরাপত্তার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধেও  অভিযান অব্যাহত থাকবে।
তিনি সোমবার দুপুরে বন্দর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত  জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, বীরমুক্তিযোদ্ধা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন।  বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ খুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ,অতিরিক্ত জেলা প্রশাসক আজিজুল হক, সহকারী কমিশনার(ভুমি) মনিষা রাণী কর্মকার, বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক,উপজেলা প্রকৌশলী কায়সার রিজভী,
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুদল লতিফ, বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিমউদ্দিন প্রধান, বিএম উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আজিজুর রহমান, বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিটিভি জেলা প্রতিনিধি আতাউর রহমান, মদনপুর ইউপি চেয়ারম্যান আবদুস সালাম, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...