নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   শীর্ষ খবর   বঙ্গবন্ধুকে আজীবন সম্মান ও ভালবাসায় হৃদয়ে লালন করবো – উজ্জল
শ্রদ্ধা / বঙ্গবন্ধুকে আজীবন সম্মান ও ভালবাসায় হৃদয়ে লালন করবো – উজ্জল
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আহমদ আলী রেজা উজ্জলের উদ্যোগে মিলাদ, কিয়াম মাহফিল দোয়া, আলোচনা সভা ও রান্না করা খাবার বিতরন করা হয়েছে। ১৫ আগস্ট দুপুরে শহরের পশ্চিম দেওভোগে হোসাইনীয়া মমতাজিয়া চুনকা সূন্নীয়া আলীয়া মাদ্রাসায় এ কর্মসূচী পালন করা হয়।
এসময় আলোচনা সভায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আহমদ আলী রেজা উজ্জল বলেছেন, ১৫ আগস্ট ভয়াল কালো রাতে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বাঙ্গালী জাতির ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে দিতে চেয়েছিল পাকবাহিনীর পেত্তারা। কিন্তু তারা সেটি পারেনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার আদর্শকে বাঙ্গালী জাতি  তাদের হৃদয়ে ধারন করেছেন।
দিন যতই যাচ্ছে শেখ মুজিবের সম্মান গৌরবময় ইতিহাস দেশ তথা বিশ্বে ততই উদ্বাসিত হয়ে আলো ছড়িয়ে পড়ছে। সারা বিশ্ব আজ শেখ মুজিবকে স্যালুট করে সম্মানের উচ্চ মর্যাদায় পৌছে দিয়েছে। বাংলাদেশ মানেই মুজিব। এ দেশ স্বাধীন করা মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বঙ্গবন্ধুর কোন বিকল্প নেই। শেখ মুজিবের বিকল্প তিনি নিজেই। আমরা তাকে আজীবন সম্মান ও ভালবাসার মনিকোঠায় লালন করবো।
বঙ্গবন্ধুকে টার্গেট করে তার পরিবারের শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শেখ রাসেল, শেখ কামাল, শেখ মনিকে ছাড়েনি। অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে গুলি করে হত্যা করেছিল ঘাতকরা।
আলোচনা সভায় নারায়ণগঞ্জ  মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আহমদ আলী রেজা উজ্জলের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী, বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম লিটন, আদিনাথ বসু,সিটি কর্পোরেশন কউন্সিলর মেঃ শাহীন মিয়া,মিজানুর রহমান রিপন,শাওন অংকন,সানিয়া সাউদ,সাবেক কাউন্সিলর কবির হোসেন,যুবলীগ নেতা আলী রেজা রিপন,কামরুল হুদা বাবু,ইকবাল বাবু, ফয়জুল ইসলাম রুবেল,লিমন শাহ,বিপ্লব বসু প্রমুখ উপস্হিত ছিলেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...