নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   শীর্ষ খবর   শোক দিবস পালন করলো বন্দর উপজেলা প্রশাসন আ’লীগ অঙ্গ সংগঠন 
গভীর শ্রদ্ধায় / শোক দিবস পালন করলো বন্দর উপজেলা প্রশাসন আ’লীগ অঙ্গ সংগঠন 
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
বন্দর থেকে জি.এম.সুমনঃ যথা যোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উদযাপন করেছে বন্দর উপজেলা প্রশাসন ও বন্দর উপজেলা আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ১৫ আগষ্ট মঙ্গলবার বেলা ১১টায়  বন্দর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যেমে বন্দরে শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানিকতা শুরু হয়।
বন্দর উপজেলা প্রশাসনের পক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. কুদরত এ খুদা ও বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম.এ. রশীদের নেতৃত্বে উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে। পরে বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীরমুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে। পরে বন্দর থানা পুলিশের পক্ষ থেকে বন্দর থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে বন্দর থানা পুলিশ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।
ছাড়াও বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ রশীদ ও সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধানের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সাহাদাত হোসেন, উপজেলা আওয়ামীরীগের সদস্য ও কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিরুজ্জামান ও সাধারন সম্পাদক একেএম ইব্রাহিম কাশেমসহ উপজেলা ও কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক র্অপন করেন। এ ছাড়াও বন্দর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকের নেতৃত্বে বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার মোহাম্মদ আলিম, বন্দর প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক জি.এম. সুমন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, প্রচার সম্পাদক শাহ জামাল, বন্দর প্রেসক্লাবের স্থায়ী সদস্য জি.এম. মজনু, হাজী নাসির উদ্দিন, মাহফুজুল আলম জাহিদ, বন্দর প্রেসক্লাবের প্রাথমিক সদস্য, লতিফ রানা,
ইকবাল হোসেন, মেহেদী হাসান মুন্না ও টুটুল প্রমুখ। এ ছাড়াও বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আব্দুল্লাহ ও নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি-১ বন্দর জোনাল অফিসের ডিজিএম শ.ম. মিজানুর রহমান, প্রকৌশলী হেমায়াত হোসেন বিশ্বাস, এ.জি.এম. আব্দুল মজিদ, ইন্সপেক্টর মোঃ মজিবুর রহমান, পিইউসি আব্দুল ছালাম ও প্রবীর কুমার রায়সহ বিভিন্ন সামাজিক সংগঠন জাতির জনক বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা প্রশাসন বঙ্গবন্ধু ও স্বপরিবারের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...