নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   সংস্কৃতি   মধুমতি সেতুতে ৪ লাখ ১৪ হাজার টাকা টোল আদায়
মধুমতি সেতুতে ৪ লাখ ১৪ হাজার টাকা টোল আদায়
  সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনা পয়েন্টে মধুমতি সেতুর উদ্বোধনের পর শুরু হয়েছে যানচলাচল। উদ্বোধনের পর গত ২৪ ঘণ্টায় ৩ জাহার ৫৭৬টি যানবাহন এই সেতু পারপার করেছে। এতে টোল আদায় হয়েছে ৪ লাখ ১৪ হাজার টাকা।গত সোমবার (১০ অক্টোবর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে মধুমতি সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর একই দিন রাত ১২টা ১ মিনিট থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় নব নির্মিত সেতুটি। এরপর থেকে এ সেতু পার হয়ে নড়াইল, যশোর, বেনাপোল স্থল বন্দর, সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায় যাতায়েত করছে বিভিন্ন যানবাহন। এশিয়ান হাইওয়ের ওপর অবস্থিত হওয়ায় সড়ক যোগাযোগের ক্ষেত্রে সিলেটের তামাবিল হয়ে ঢাকা, ভাঙ্গা, নড়াইল, যশোর, বেনাপোল, কোলকাতা পর্যন্ত সরাসরি যোগাযোগে ভূমিকা রাখছে এ সেতু।খোঁজ নিয়ে জানা গেছে, গত সোমবার রাত ১২টা থেকে গত মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৭৬টি বিভিন্ন ধরনের যানবাহন পার হয়েছে মধুমতি সেতু। এসব যানবাহন থেকে ৪ লাখ ১৪ হাজার ১৫৫ টাকার টোল আদায় হয়েছে।যাত্রী আমজাদ হোসেন বলেন, নড়াইল থেকে মোটরসাইকেল করে গোপালগঞ্জ যাচ্ছি। সেতুতে ১০ টাকা টোল দিয়েছি। আগে নদী পার হতে গিয়ে ভোগান্তিতে পরতাম। এখন সহজেই গোপালগঞ্জ যেতে পারছি।অপর যাত্রী সাবিনা বেগম বলেন, মধুমতি সেতু চালু হওয়ার পর কোনো ভোগান্তি ছাড়াই নড়াইলের লোহাগড়া উপজেলা যাচ্ছি। সেতু হওয়ায় আমাদের যেমন দুর্ভোগ কমেছে তেমনি দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারছি।বাস চালক হাসেম আলী বলেন, আগে মধুমতি নদী পার হতে ফেরির জন্য অনেক ক্ষণ অপেক্ষা করতে হতো। এখন সহজেই নদী পার হলাম। এতে আমাদের পাশাপাশি যাত্রীরাও ভোগান্তি হাত থেকে রেহাই পেলো।মধুমতি সেতু, টোলিং সিস্টেম প্রজেক্ট ম্যানেজার আতিকুল ইসলাম আতিক বলেন, এশিয়ান হাইওয়ের ওপর অবস্থিত হওয়ায় সড়ক যোগাযোগের ক্ষেত্রে সিলেটের তামাবিল হয়ে ঢাকা, ভাঙ্গা, নড়াইল, যশোর, বেনাপোল, কোলকাতা পর্যন্ত সরাসরি যোগাযোগে ভূমিকা রাখবে এ সেতু। সেতুতে থাকা ৮টি টোল বুথে তিন শিফটে ২৪ জন কাজ করছেন। তবে এখন ৫টি বুথ চালু রয়েছে। টোল আদায়ের তথ্য সরাসরি অ্যাকাউন্ট ম্যানেজারের কাছে চলে যাওয়ায় জালিয়াত রোধ করা সম্ভব হবে।গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, মধুমতি সেতুটি যোগাযোগ ও অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। মধুমতি সেতু চালু হওয়ার পর গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৭৬টি বিভিন্ন ধরনের যানবাহন পার হয়েছে। আর এসব যান বাহন থেকে ৪ লাখ ১৪ হাজার ১৫৫ টাকার টোল আদায় হয়েছে।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...